মুম্বইয়ের ব্যর্থতায় ক্ষুব্ধ নীতা আম্বানি, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক পান্ডিয়া !! 1

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের দুর্দশা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে ২০২১ সাল থেকে মুম্বাই পল্টন ট্রফির মুখ দেখেনি। চলতি আইপিএলে ৭ ম্যাচে মুম্বাইয়ের ঘরে এসেছে মাত্র চার পয়েন্ট। পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে নেমে এসেছে মুম্বাই। দলে রয়েছেন একেরপর এক সুপারস্টার। শুরু থেকে শেষ পর্যন্তই সুপারস্টারে ভরা মুম্বাই ব্রিগেড। এই দলে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দুই অধিনায়ক, রয়েছেন হার্দিক পান্ডিয়ার মতন অধিনায়ক ও অলরাউন্ডার, বুমরাহের মতন দুরন্ত পেসার যে দলে রয়েছে কিভাবে সেই দলের পারফরম্যান্স এমন হতে পারে ? চলতি মৌসুমে বিদেশি খেলোয়াড়রাও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বেশ দারুন পারফরম্যান্স দেখিয়েছিল। তবুও যেন পারফরম্যান্স কোনো দিক থেকেই ঠিক হচ্ছে না মুম্বই পল্টনের। তবে এবার দলে পরিবর্তন আবশ্যক হয়ে উঠেছে।

একের পর এক পরাজয়ে দিশেহারা মুম্বই পল্টন

mi-lost-3-stars-before-ipl-play-offs, ipl 2026
Mumbai Indians | Image: Getty Images

চলতি আইপিএলে শিবিরে অস্বস্তির আবহ ক্রমশ ঘনীভূত হচ্ছে। একাধিক সূত্রের দাবি, মুম্বাই ইন্ডিয়ান্স দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সে অসন্তুষ্ট মালিক। শুধু ফলাফল নয়, ড্রেসিংরুমের ভিতরেও নাকি বাড়ছে মতবিরোধ। এমনকি, সিনিয়র ক্রিকেটারদের একাংশ একমত নন দলের বর্তমান দিশা নিয়ে, যার প্রভাব পড়ছে দলের পরিবেশেও। বিশেষ করে শেষ কয়েকটি ম্যাচে-মুম্বাই ইন্ডিয়ান্সের অস্বস্তি নাকি আরও স্পষ্ট হয়ে ওঠে। মাঠে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেওয়া সিদ্ধান্তর উপর উঠছে প্রশ্ন। হার্দিকের নেতৃত্বে মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন কয়েকজন সিনিয়র সদস্য এবং সেই অসন্তোষ টিম ম্যানেজমেন্টের কানেও পৌঁছেছে। এমন পরিস্থিতিতে নতুন জল্পনা উসকে দিয়েছে আরেক খবর- দলের ৫-৬ জন সিনিয়র ক্রিকেটার নাকি নেতৃত্বে দেখতে চান সূর্যকুমার যাদবকে।

ক্যাপ্টেনসি হারাচ্ছেন পান্ডিয়া

Ipl 2025 মুম্বই, হার্দিক
Hardik Pandya | Image: Getty Images

সদ্য সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। আর সেই সূর্যকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে হচ্ছে। ক্যাপ্টেন হিসাবে হার্দিক অনেক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। দলের খারাপ অবস্থায় হার্দিক কোনোভাবেই নিজেকে সামলাতে পারছেন না। না ক্যাপ্টেনসি, না ব্যাটিং না বোলিং – সব দিকেই যেন ফ্লপ তিনি। এবারের আইপিএলে হার্দিক ৬ ইনিংসে ১৯.৪ গড়ে ও ১৪০’এর স্ট্রাইক রেটে ৯৭ রান বানিয়েছেন এবং বল হাতে নিয়েছেন ৩ উইকেট ও ওভার পিছু ১৩’এর বেশি রান দিয়েছেন। মুম্বইয়ের এখনও ৭ ম্যাচ বাঁকি রয়েছে। তাদেরকে প্লে-অফে পৌঁছাতে গেলে বাঁকি ম্যাচগুলো জিততে হবে। এই পরিস্থিতিতে দলের ক্যাপ্টেন্সির বদল দেখা যেতে পারে। সূর্যকুমার আইপিএলে তিন ম্যাচে নেতৃত্ব নিয়ে একটি জিতেছেন এবং দুই ম্যাচে হেরেছেন। তবুও ভারতীয় দলকে যেভাবে তিনি সামলেছেন তা প্রশংসনীয়।

Read Also: আকিল হোসেনের বোলিং দাপটে মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয়, বিশাল রানে জয় CSK’এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *