বর্তমানে চলমান আইপিএলকে (IPL 2026) নিয়ে মেতে রয়েছে সমগ্র ক্রিকেট বিশ্ব। তারকা ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে তরুণ প্রতিভাবান ক্রিকেটাররাও এই টুর্নামেন্টে প্রভাব ফেলার চেষ্টা করছেন। পাঞ্জাব কিংস (Punjab Kings), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) মতো দল ইতিমধ্যেই ধারাবাহিকভাবে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে চলেছে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মতো দলগুলিও জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
অন্যদিকে টুর্নামেন্টের ম্যাচগুলোতে আরও আকর্ষণীয় করে তুলেছেন ধারাভাষ্যকাররা। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন হরভজন সিং (Harbhajan Singh)। এবার এই তারকা বিজেপি দলে যোগ দিতে চলেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: MI’এর বিরুদ্ধে জয়ের রাতেই ধোনি ধাঁধা! মাঠে নামবেন ‘থালা’ নাকি IPL থেকে ইতি?
BJP’তে হরভজন সিং-

ভারত তথা বিশ্বের অন্যতম সফল স্পিনার হিসেবে হরভজন সিং নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন। ক্রিকেট ক্যারিয়ারের শেষ থেকেই এই তারকা রাজনীতিতে পা রাখবেন বলে জল্পনা তৈরি হয়েছিল। এক সময় খবর এসেছিল যে কংগ্রেসের হয়ে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি। তবে শেষ পর্যন্ত আম আদমি পার্টিতে নাম লেখান। ২০২২ সালে এই দলের হয়েই টিকিট পেয়ে রাজ্যসভার সাংসদ হন।
তবে চার বছরের মধ্যেই সম্পূর্ণ পাল্টি খেয়ে এবার বিজেপিতে যোগ দিলেন হরভজন। শুক্রবার সাতজন আপ সাংসদ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ভারতীয় রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন ভারতীয় এই প্রাক্তন স্পিনারও। উল্লেখ্য আপের টিকিটে সাংসদ হওয়ার পর তিনি জানিয়েছিলেন যে মেয়েদের উন্নতি ও নারী কল্যাণে পাশে দাঁড়াতে চান। পাঞ্জাবের ক্রীড়াক্ষেত্রেও প্রভাব ফেলার চেষ্টা করেন।
KKR’কে নিয়ে হরভজনের মন্তব্য-

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে। এই দলের একাধিক সমস্যা ইতিমধ্যেই ক্রিকেট মহলে চর্চায় রয়েছে। এই বছর মিনি নিলামে শাহরুখ খানের (Sharukh Khan) দল অলরাউন্ডার ক্যামেরন গ্ৰিনকে (Cameron Green) ২৫.২০ কোটি টাকার বিনিময়ে দলে নিয়ে রীতিমতো চমক দিয়েছিল। কিন্তু এই বিদেশী তারকা এখনও পর্যন্ত দলের হয়ে কার্যকারী ভূমিকা পালন করতে পারেননি। কিছুদিন আগে হরভজন সিং (Harbhajan Singh) এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।
তিনি বলেন, “আমার মনে হয় গ্রিন কলকাতা নাইট রাইডার্স দলে জায়গা পেতে পারেন না। তিনি দলের হয়ে পূর্ণ সময়ের জন্য বল করছেন না। উনি যদি বোলিং বিভাগে প্রভাব ফেলতে না পারেন তাহলে অবশ্যই কলকাতাকে একাদশে একজন শক্তিশালী ব্যাটসম্যান আনা উচিত।” উল্লেখ্য এখনও পর্যন্ত কেকেআর চলতি আইপিএলে ৭ ম্যাচের মধ্যে মাত্র ১ টি ম্যাচে জয়লাভ করেছে।