ভারতীয় তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুলকে (KL Rahul) কেন্দ্র করে ক্রিকেট মহলে তৈরি হয়েছে তমূল আলোচনা। ২০২৬ আইপিএল মৌসুমে কে এল রাহুলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দিল্লির হয়ে তিনি ৫৯৩ রান করে দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হল এত ভালো ফর্ম থাকা সত্বেও মহারাজা ট্রফি KSCA টি-টোয়েন্টি নিলামে তাকে কেউই কিনলো না। রাহুল মাত্র ২ লক্ষ টাকার বিনিময়ে নিলামে উঠেছিলেন এত কম প্রাইস থাকা সত্বেও কোন দল তাকে নিতে আগ্রহ দেখায়নি এটা সত্যিই চমকপ্রদ বিষয়। কিন্তু কারণটা একেবারেই বাস্তবসম্মত।
KSCA টি-টোয়েন্টি লিগ শুরু হবে ২০ জুন থেকে এবং চলবে ১২ ই জুলাই পর্যন্ত আর এই সময়ের মধ্যেই আয়ারল্যান্ডে দুটি টি-টোয়েন্টি ম্যাচ এবং ইংল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। যদিও টি-টোয়েন্টি থেকে অনেকটাই দূরে রাহুল। তবে ওয়ানডে সিরিজের একজন গুরুত্বপূর্ণ অংশ তিনি। বিশেষ করে আয়ারল্যান্ড এর বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ২০ জুন। আর মহারাজার ট্রফি শুরু হবে ওই একই তারিখে। সুতরাং যদি কোন ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিত তাহলে শুরুর দিনেই তাকে পাওয়া যেত না। এছাড়া রাহুল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটেই বেশি সক্রিয়।
Read More: ৭০ কোটি টাকার আইনি নোটিশ সৌরভ গাঙ্গুলীদের, বেঙ্গল টি২০ লিগ নিয়ে বিপাকে CAB !!
ঘরোয়া লিগে দল পেলেন না কেএল রাহুল

সুতরাং ফ্র্যাঞ্চাইজি গুলো এমন ক্রিকেটারের খোঁজ করে যারা টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক ভাবে পারফর্ম করছেন। দেবদত্ত পাডিক্কল, মনিশ পান্ডে, মায়াঙ্ক আগরওয়াল, করুন নায়ার এর মত ক্রিকেটাররা মহারাজা টি-টোয়েন্টি লিগের জন্য অংশ নিয়েছেন যারা রীতিমত টি-টোয়েন্টি ম্যাচ খেলে আসছেন। সুতরাং বড় নামের থেকে বেশি গুরুত্ব পায় ফিটনেস এবং সাম্প্রতিক ফর্ম। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে অসাধারজ ফর্মে ছিলেন রাহুল। ব্যাট হাতে আবারও একটি অসাধারণ টুর্নামেন্ট ছিল তাঁর। রাহুল ১৪ ম্যাচে ৪৫.৬১ গড়ে এবং ১৭৪.৪১ স্ট্রাইক রেটে ৫৯৩ রান বানিয়েছেন। সামনে আফগান সিরিজে ভারতীয় দলের মূল ওপেনার ব্যাটসম্যান তিনিই হতে চলেছেন।