ফাইনালের পথ কঠিন, তবুও আশা ছাড়ছেন না গম্ভীর—কীভাবে সম্ভব WTC-তে ভারতের জায়গা? 1

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC) ওঠার লড়াইয়ের ভারত এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। গত মৌসুমে ফাইনালে উঠতে না পারার হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই এবার আরো বড় হয়ে দাঁড়িয়েছে। একের পর এক অভিজ্ঞ ক্রিকেটারদের অবসর ভারতীয় দলকে বড় ধাক্কা দিয়েছে। তার ওপরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হার পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

বর্তমানে ভারত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে যেখান থেকে ফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন কিন্তু এই পরিস্থিতিতেও আশা ছাড়ছে না টিম ইন্ডিয়া। দলের কোচ গৌতম গান্ধীর স্পষ্টই জানিয়ে দিয়েছেন, “আমরা সব সময়ই আশাবাদী। ফাইনালে ওঠার সুযোগ যতক্ষণ থাকে ততক্ষণ আমরা আশা রাখি। আমাদের দলের খেলোয়াড়দের প্রতিভা সম্পর্কে আমরা জানি। আমরা যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারি এটা অবিশ্বাস করার কোন কারণ নেই। শুধু আমি নই ড্রেসিংরুমের সবাই সেটা বিশ্বাস করে।

READ MORE:‘IPL হাতের মুঠোয় চাই!’ দাউদ ইব্রাহিমের হুমকিতে আতঙ্কিত IPL কর্তা, ফাঁস বিস্ফোরক তথ্য !!

WTC নিয়ে আশাবাদী কোচ গম্ভীর

গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Twitter

ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল ধারাবাহিকভাবে ম্যাচ জেতা। সামনে রয়েছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, যা ভারতের ভাগ্য নির্ধারণ করবে। ভারতের সামনে এখন মোট ৯টি সিরিজ রয়েছে তার মধ্যে সাতটাতে যদি যেতে আর একটাতে যদি ড্র করে তাহলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ১৪০/২১৬। অর্থাৎ ৬৪.৮%। কিন্তু অতীতের রেকর্ড বলছে ফাইনালে ওঠার জন্য PCT প্রয়োজন কমপক্ষে ৬৮%।

সুতরাং ভারতকে আটটা ম্যাচে জিততেই হবে। তাতে ভারতের PCT ৬৮.৫% পৌঁছাবে। ফলে ভারতের শুধু নিজেদের দলের পারফরমেন্সের ওপরেই নয় অন্য দলের ফলাফলের উপরেও নির্ভর করতে হবে। যেমন নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলে অনেক উপরে রয়েছে। ফলে তাদের বিরুদ্ধে ভালো ফল করা অবশ্যই গুরুত্বপূর্ণ।
তবে ২০১৯ সালের পর থেকে নিউজিল্যান্ডের টেস্ট জেতে নি ভারত। ফলে এই সিরিজটি ভারতের জন্য অত্যন্ত কঠিন। আরেকটি বড় বিষয় হল স্লো ওভার রেট। ভারত যদি নির্দিষ্ট টাইমের মধ্যে তাদের ওভার শেষ করতে না পারে তাহলে পয়েন্ট কাটা যাবে। ফলে সেদিকেও বাড়তি নজর রাখতে হবে।

Read Also: সূর্য যুগের অবসান, টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *