কাজে এল না পান্থের লড়াই, সুপার ওভারে রিঙ্কু-নারিনের ম্যাজিকে দুরন্ত জয় KKR'এর !! 1

রবিবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএলের বড়ো একটি ম্যাচে আজ লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামে। টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসেছিল নাইটরা। কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। মহসিন খানের (Mohsin Khan) বিধ্বংসী বোলিংয়ে টপ অর্ডার কার্যত আত্মসমর্পণ করে। এইরকম পরিস্থিতি হাল ধরেন রিঙ্কু সিং (Rinku Singh)। তার দুরন্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৫৬ রানের লক্ষ্যমাত্রা দেয় নাইট শিবির। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সুপার ওভারে পৌঁছে যায় ক্রিকেটের এই মহাযুদ্ধ।

Read More: গ্রিন করিডরে দ্রুত হাসপাতালে এনগিডি, সামনে এল তাঁর বর্তমান অবস্থা

KKR’এর অদম্য লড়াই-

কাজে এল না পান্থের লড়াই, সুপার ওভারে রিঙ্কু-নারিনের ম্যাজিকে দুরন্ত জয় KKR'এর !! 2
Rinku Singh Image Getty Images

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে নেমে জ্বলে উঠতে ব‌্যর্থ হন টিম সেইফার্ট (Tim Seifert) এবং আজিঙ্কা রাহানে (Ajinka Rahane)। শূন্য রানে হতাশ করে মাঠ ছাড়েন সেফার্ট। ১৫ বলে ১০ রান করে আউট হন রাহানে। এইরকম পরিস্থিতিতে অঙ্গকৃষ রঘুবংশী‌‌ (Angkrish Raghuvanshi) বিতর্কিত আউট হন। ইচ্ছাকৃতভাবে ফিল্ডিং’য়ে বাঁধা তৈরি করায় তাকে মাঠের বাইরে চলে যেতে হয়। চাপে মুখে দাঁড়িয়ে এইরকম সময় দলকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেছিলেন ক্যামেরন গ্ৰিন (Cameron Green)।

তিনি ২১ বলে ৩৪ রান করেন। তবে নাইট বাহিনী ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচের বাইরে চলে গিয়েছিল। এইরকম সময় দলের হয়ে হাল ধরেন রিঙ্কু সিং। তিনি শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। তার ব্যাট থেকে আসে ৫১ বলে অপরাজিত ৮৩ রান। ৭ টি চার এবং ৫ টি ছয় হাঁকান এই তারকা। ফলে কলকাতা প্রথম ইনিংসে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে।

সুপার ওভারে নিয়ে যায় লখন‌উ-

আজ লখন‌উ সুপার জায়ান্টস হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে আসেন এইডেন মার্করাম (Aiden Markram) এবং মিচেল মার্শ (Mitchell Marsh)। নাইটদের বোলিং আক্রমণ প্রথম থেকেই বেঁধে ফেলার চেষ্টা করে। ৩ বলে মাত্র ২ রান করে মাঠ ছাড়েন মিচেল মার্শ (Mitchell Marsh)। ২৭ বলে ৩১ করে মার্করাম। তিনি ২ টি চার এবং ১ টি ছয় হাঁকান। এরপর নিকোলাস পুরান (Nicholas Pooran) ১২ বলে ৯ রানে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়।

তবে অধিনায়ক ঋষভ পান্থ ৩৮ বলে ৪২ রান করে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। হাঁকান ৪ টি চার এবং ১ টি ছয়। এরপর আয়ুশ বাদোনি (Ayush Badoni) ১৯ বলে ২৪ রান করে জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন। অন্যদিকে শেষ ওভারে বাকি ছিল ১৭ রান। ব্যাট হাতে হিম্মত সিং (Himmat Singh) দলের জয়ের আশা বজায় রেখেছিলেন। কার্তিক ত্যাগী‌ (Kartik Tayagi) পরপর নো বল করে ছন্দে হারিয়েছিলেন। কিন্তু হিম্মত জয়ের নায়ক হয়ে উঠতে পারলেন না।

তিনি ১০ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। অন্যদিকে ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে‌ ম্যাচকে সুপার ওভারে পৌঁছে দেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০ ওভারে লখন‌উ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। উল্লেখ্য দ্বিতীয় ইনিংসে আজ বৈভব অরোরা (Vaibhav Arora) ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ৪ ওভারে ৩৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

সুপার ওভার-

সুপার ওভারে প্রথমে লখন‌উয়ের হয়ে ওপেনিং করতে আসেন নিকোলাস পুরান (Nicholas Pooran) ও ইডেন মার্করাম। সুনীল নারিন প্রথম বলেই পুরানের উইকেট সরাসরি উড়িয়ে দেন। দ্বিতীয় বলে এইডেন আউট হলে এল‌এসজি সংগ্রহ করে মাত্র ১ রান। এই রান তাড়া করতে নেমে প্রথম বলেই চার মেরে দলকে জয় এনে দেন রিঙ্কু।

Read Also: মাহিকাকে ঘিরে পান্ডিয়া পরিবারে বিস্ফোরণ! হার্দিক-ক্রুণালের দ্বন্দ্ব প্রকাশ্যে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *