"আমারা কাঁদছিলাম..", রাজস্থানকে হারিয়ে আবেগপ্রবণ KKR ড্রেসিংরুম, প্রাকাশ করলেন বরুণ চক্রবর্তী !! 1

আইপিএলে (IPL 2026) প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল বর্তমানে ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। তবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিল। কার্যত দিশেহারা হয়ে পড়েছিল দলটি। এই দলকে নিয়ে ক্রিকেট মহলে চলছিল সমালোচনার ঝড়। সমস্ত বিতর্ককে পিছনে ফেলে রবিবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে দুরন্ত জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা। সমালোচনার যোগ্য জবাব দিয়েছে রিঙ্কু সিং (Rinku Singh), বরুণ চক্রবর্তীরা (Varun Chakaravarthy)। এরপরই ড্রেসিংরুমে আবেগপ্রমন হয়ে ক্রিকেটারদের চোখে জল চলে এসেছিল বলে এবার খবর সামনে এলো। ‌

Read More: “যেখানে-সেখানে ব্যাট করতে পাঠায়..”, দলকে ম্যাচ জিতিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রিঙ্কু সিং !!

জয়ের মধ্য ফিরল KKR-

"আমারা কাঁদছিলাম..", রাজস্থানকে হারিয়ে আবেগপ্রবণ KKR ড্রেসিংরুম, প্রাকাশ করলেন বরুণ চক্রবর্তী !! 2
KKR vs RR | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলে প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে হারের সম্মুখীন নয় যাত্রা শুরু করেছিল। একমাত্র পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় সেখান থেকে এক পয়েন্ট পায় আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। ফলে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে কার্যত মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামে নাইট বাহিনী। প্রথম থেকেই রিয়ান পরাগদের (Riyan Parag) চাপের মুখে রেখে দল। বল হাতে জ্বলে উঠেছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), কার্তিক ত্যাগী (Kartik Tayagi) থেকে সুনিল নারিন।

ফলে মাত্র ১৫৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi)। এই রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে হারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রিঙ্কু সিং (Rinku Singh) অনুকূল রায়ের (Ankul Roy) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তিনি ব্যাট হাতে ৩৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ২ টি ছয়। ফলে রাহানে বাহিনী চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ২ পয়েন্ট তুলতে সক্ষম হয়েছে।‌

আবেগপ্রবণ ড্রেসিংরুম-

Kkr
KKR | IMAGE: GETTY IMAGES

গতকাল প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময় বল হাতে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। এই স্পিনার শেষ কয়েকটি ম্যাচে ছন্দে ছিলেন না। তবে গতকাল ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন। তাই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন এই তারকা। এর মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তারকা স্পিনার উল্লেখ করেন রাজস্থানের বিপক্ষে জয়ের পর ড্রেসিংরুমে ক্রিকেটারদের আবেগে চোখে জল চলে এসেছিল।

তিনি বলেন, “সত্যিই এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আপনাদের বলতে পারি আজ ড্রেসিংরুমে অনেকের চোখে জল দেখেছি। এই দৃশ্য আমি ২০২৪ সালে দলের ট্রফি জয়ের পর‌ও দেখিনি।” উল্লেখ্য প্লে অফের দৌড়ে এগিয়ে যেতে গেলে এখন কলকাতা নাইট রাইডার্সকে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে এগিয়ে যেতে হবে। পরবর্তী ম্যাচে নাইট বাহিনী ২৬ এপ্রিল লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামবে।

Read Also: “কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে..”, রিঙ্কু-অনুকূলের মরিয়া চেষ্টায় জয় পেল KKR, রাজস্থানের হারে উচ্ছ্বসিত ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *