ভারতীয় ক্রিকেট সব সময়ই তরুণদের প্রতিভা প্রতিষ্ঠা করার একটা গুরুত্বপূর্ণ মঞ্চ। আর সেই মঞ্চেই এবার নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ অনুকূল রয় (Anukul Roy)। ভারতীয় এ দলে জায়গা করে নিলেন অনুকূল। অনুকূল একজন বাঁ হাতি স্পিন অলরাউন্ডার যা দলে বাড়তি সুবিধা দেয়। ব্যাটে ও বলে দুই ক্ষেত্রেই অবদান রাখতে পারেন এমন ক্রিকেটারদেরই চাহিদা আধুনিক ক্রিকেটে খুব বেশি। ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স বেশ কিছুদিন ধরেই নজর কেড়েছিলেন। তার স্পিন বোলিং ম্যাচের গতিপথ বদলে দেয় নিমেষেই। ২০১৮ সালে তারা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পারফরম্যান্স ছিল অসাধারণ।
এই টুর্নামেন্টে তিনি ১৪টি উইকেট নিয়ে দলের সাফল্যের পিছনে বড় ভূমিকা রাখেন। তারপর আইপিএলে কলকাতায় নাইট রাইডার্স (KKR) দলের থেকে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করেন। ভারতীয় এ দলে সুযোগ পাওয়ার পিছনে একটি বড় কারণ হলো হর্ষ দুবের সিনিয়র দলের অন্তর্ভুক্তি। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ দিয়ে দুবেকে নেওয়ায় ভারতের এ দলে একটা জায়গা খালি ছিল। সেখানেই অনুকূল রয়কে নির্বাচিত করা হয়েছে। ডামবুলায় অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজটি যেখানে অংশ নেবে ভারত শ্রীলংকা এবং আফগানিস্তান। ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন তিলক বর্মা, যিনি ইতিমধ্যেই আইপিএল এ দারুন ফর্মে রয়েছেন। তার সহকারী হিসেবে রয়েছেন রিয়ান পরাগ। এছাড়াও দলে রয়েছেন বৈভব সূর্যবংশী, প্রভসিমরান সিং, প্রিয়ানস আর্য, আয়ুশ বাদনি, যশ ঠাকুর।
Read More: ভারতের ‘3D’ ক্রিকেটারের করুণ পরিণতি, জানালেন অবসরের সিদ্ধান্ত !!
জায়গা ছিনিয়ে নিলেন KKR’এর অনুকূল রয়

অনুকুলের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো নিজেকে প্রমাণ করা। এখানে ভালো পারফরম্যান্স করলে হয়তো আন্তর্জাতিক পর্যায়ে দরজা খুলে যেতে পারে। সুতরাং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজে অনুকূলের অন্তর্ভুক্তি তার জীবনে এক নতুন অধ্যায়এর সূচনা। এবারের আইপিএলে অনুকূল এখনও পর্যন্ত এই মৌসুমে ১১ ইনিংসে বোলিং করেছেন তুলে নিয়েছেন ৮ উইকেট এবং ওভার পিছু ১০’এর কম রান দিয়েছেন। ব্যাট হাতে ৬ ইনিংসে ১৩৯ স্ট্রাইক রেটে ৪৩ রান বানিয়েছেন। এর আগে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে টুর্নামেন্ট সেরা ছিলেন তিনি।