IND vs AFG TOSS REPORT: টসে জিতল ভারত, একাদশে নতুন মুখ নিয়ে এসে চমক গিল বাহিনীর !! 1

আইপিএলের (IPL 2026) পর আজ থেকে ভারতীয় দল দ্বিপাক্ষিক সিরিজে আবারও যাত্রা শুরু করছে। আফগানিস্তানের (India vs Afganistan Test Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে জয় তুলে নিয়ে বার্তা দিতে চাইছে শুভমান গিলরা (Shubman Gill)। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ব্লু ব্রিগেডরা একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে। ফলে বর্তমানে তাদের কাছে প্রতিটি টেস্ট ম্যাচ গুরুত্বপূর্ণ। অন্যদিকে আফগানিস্তান ভারতের মাটিতে লাল বলের ক্রিকেটে এবার প্রভাব ফেলতে চাইছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা বর্তমানে দুরন্ত ফর্মে থাকলেও টেস্ট ক্রিকেটে এখন‌ও পর্যন্ত সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। তবে বিপক্ষ দলে একাধিক দক্ষ ক্রিকেটার থাকায় ঋষভ পান্থদের (Rishabh Pant) ওপর চাপ থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More: “ব্যাট করতেই তো পারে না..”, পান্থ’কে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ ফাঁস করলেন গম্ভীর !!

Rishab Pant will Lead Team India 2nd test
Team India | Image: Twitter

ভারত বনাম আফগানিস্তান

ম্যাচ: ১

তারিখ: ০৬/০৬/২০২৬

ভেন্যু: মহারাজা যাদবিদ্র সিং ক্রিকেট স্টেডিয়াম, নিউ চন্ডিগড়

সময়: সকাল ৯:৩০ (ভারতীয় সময়)

IND vs AFG Match Preview-

Ind vs sa
IND vs SA | Image: Getty Images

ভারতীয় দল শেষ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিপক্ষে মাটি নেমেছিল। এই গুরুত্বপূর্ণ সিরিজের ঘরের মাঠে দুই-শূন্য ব্যবধানে ব্লু ব্রিগেডরা হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে ৩০ রানে কেএল রাহুলরা (KL Rahul) পরাজিত হয়‌। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল অল আউট হয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে গুয়াহাটিতে প্রোটিয়া বাহিনী ৪০৮ রানে পরাজিত করে।

ফলে বোলিং এবং ব্যাটিং বিভাগের করুণ অবস্থা প্রকাশ্যে চলে এসেছিল। অন্যদিকে আফগানিস্তান শেষ টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে হাসমাতুল্লা শহিদীরা এক ইনিংস এবং ৭৩ রানে লজ্জাজনক পরাজিত হয়। উল্লেখ্য এখনও পর্যন্ত ভারত আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলেছে‌। এই ম্যাচে ব্লু ব্রিগেডরা জয় পেয়েছিল।‌

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।‌

IND’এর একাদশ-

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক) ধ্রুব জুরেল, ঋষভ পান্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মানব সুতার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা

AFG’এর একাদশ-

সেদিকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, আব্দুল মালিক, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আফসার জাজাই (উইকেটকিপার), আজমতুল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, নানগিয়াল খারোতি, জিয়াউর রহমান শরিফি, মোহাম্মদ সলিম সাফি

Read Also: জোর করে সৌরভের জমি দখল, সরকারের পালাবদলের মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *