মুম্বাই ছাড়ছেন হার্দিক পান্ডিয়া, সঞ্জীব গোয়েঙ্কার ডাকে LSG’তে হবেন শামিল !! 1

মুম্বাই ইন্ডিয়ান্সের এবারের আইপিএল অভিযান কার্যত শেষ হয়ে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে পরাজয়ের পর প্লে-অফের আশা শেষ মুম্বাই পল্টনের। পাঁচবারের চ্যাম্পিয়নদের এই মরসুম জুড়ে খারাপ পারফরম্যান্সের পাশাপাশি এবার নতুন করে চর্চায় উঠে এসেছে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ভবিষ্যৎ। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, আগামী মরসুমে হয়তো মুম্বই শিবিরে দেখা নাও যেতে পারে হার্দিককে। শেষ কয়েকটি ম্যাচে চোটের কারণে অনুপস্থিত ছিলেন হার্দিক। তাঁর অনুপস্থিতিতে সেই সময় সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দায়িত্ব সামলেছেন।

মুম্বাই ছাড়ছেন হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

চলতি মরসুমে ব্যাট ও বল – দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেননি হার্দিক। সীমিত কয়েকটি ম্যাচে তিনি রান ও উইকেট পেলেও, তাঁর সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। ব্যাট হাতে পুরোপুরি ফ্যাকাসে দেখিয়েছে তাঁকে। এরই মধ্যে আরও একটি গুঞ্জন ছড়িয়েছে যে, আগামী মৌসুমে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনৌ সুপার জায়ান্টসে দেখতে পাওয়া যাবে তাঁকে। উল্লেখযোগ্যভাবে, এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ১১ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে। আটটি হারের ফলে পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে তাঁরা। গতকাল মুম্বাইয়ের পরাজয়ের পর হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করতেও দেখা গিয়েছিল।

Read More: ম্যাচের মধ্যেই মাঠে ফোনে বার্তালাপ, বিতর্কে জড়িয়ে বিপাকে লখন‌উ সুপার জায়ান্টস !!

যদিও পরে আবার মুম্বাই ইন্ডিয়ান্সকে ফলো করেন তিনি। হার্দিক এই মৌসুমে ব্যর্থ হওয়ার জন্য তাঁর ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তায় মুম্বই পল্টন। গত দুই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স দলের দায়ভার ছিল তাঁর কাঁধে। গুজরাট টাইটান্স থেকে অল ক্যাশ ডিলে মুম্বাইতে যোগ দেন হার্দিক। পাঁচ বারের চ্যাম্পিয়ন রোহিতকে সরিয়ে দলে ক্যাপ্টেন্সি পান তিনি। তবে, তিন মৌসুমে মুম্বাই দুবার প্লে-অফ থেকে ছিটকে গেল এবং গত মৌসুমে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাবের কাছে হেরেছিল তাঁরা। এক সূত্র দাবি জানিয়েছে, আসন্ন আইপিএল মৌসুমে ঋষভ পন্থ ও নিকোলাস পুরানকে ছাড়তে চলেছে লখনউ।

তার বদলে দলের দায়িত্ব হার্দিক পান্ডিয়ার কাঁধে তুলে দেওয়া হবে। ২০২৩ সালে গুজরাট টাইটানসের হয়ে প্রথম মৌসুমেই আইপিএল শিরোপা জিতেছিল পান্ডিয়া। এমনকি ২০২৪ সালেও রানার্স আপ হয়েছিল গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার ফর্মের কথা বিচার করে তাকে ছেড়ে দিতে পারে মুম্বাই এবং সম্পূর্ণরূপে সূর্যকুমার যাদবের হতেই দায়িত্ব তুলে দিতে পারে মুম্বাই শিবির।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *