নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ প্রথম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) বনাম গুজরাট টাইটান্সের (Gujarat Titans) ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। এরপর আরসিববি প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে। মিডিল অর্ডারের কোনো ব্যাটসম্যান হাল ধরতে পারেননি। দেবদত্ত পাড্ডিকালের (Devdutt Padikkal) ব্যাটে হাত ধরে কার্যত মুখ রক্ষা করে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে গুজরাট দুরন্ত শুরু করে। শুভমান গিল (Shubman Gill) সহ জস বাটলার (Jos Buttler) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
Read More: ক্যারিয়ার শেষ রিয়ান পরাগের, ম্যাচ চলাকালীন সিগারেট খাওয়ায় ব্যান করছে BCCI !!
দুরন্ত জয় গুজরাটের-

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করতে নেমে মাত্র ৫ রানে আউট হন জ্যাকব বেথেল (Jacob Bethell)। অপর ওপেনার বিরাট কোহলির ব্যাট থেকে আসে ১৩ বলে ২৮ রান। এরপর মিডল অর্ডারে একের পর এক ব্যাটম্যান আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দেন। রজত পাটিদারের (Rajat Patidar) ব্যাট থেকে আসে ১৫ বলে ১৯ রান। জিতেশ শর্মা (Jitesh Sharma) ১ রানে এবং টিম ডেভিড (Tim David) ৯ রান করে ড্রেসিংরুমে ফিরে যায়। নিচের দিকে ব্যাট করতে নেমে রোমারিও শেফার্ড (Romario Shepherd) এবং ভেঙ্কটেশ আইয়ারও (Venkatesh Iyer) ছন্দে ছিলেন না। একমাত্র দেবদত্ত পাড্ডিকাল ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছিলেন।
তিনি গড়েন ২৪ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। মারেন ৫ টি চার এবং ২ টি ছয়। এই রানের ওপর ভর করে আরসিবি ১৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে। উল্লেখ্য গুজরাটের হয়ে আজ ২ টি করে উইকেট সংগ্রহ করেন জেসন হোল্ডার (Jason Holder) এবং রশিদ খান (Rashid Khan)। ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন আরশাদ খান (Arshad Khan)। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে আজ সাই সুদর্শন (Sai Sudarshan) ৫ বলে ৬ রান আউট হয়ে মাঠ ছাড়েন।
তবে অপর ওপেনার শুভমান গিল বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি মাত্র ১৮ বলে ৪৩ রান করে জ্বলে ওঠেন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ৩ টি ছয়। অন্যদিকে জস বাটলার ১৯ বলে করেন ৩৯ রান। ২ টি চার এবং ৪ টি ছয় আসে তার ব্যাট থেকে। এইরকম পরিস্থিতিতে ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।রোমারিও শেফার্ডও আজ বল হাতে চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মাথা ঠাণ্ডা রেখে রাহুল তেওটিয়া (Rahul Tewatia) দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। তিনি আজ ১৭ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।
৪ টি চার হাঁকান তিনি। ফলে গুজরাট ১৫.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। এর সঙ্গেই ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় তারা। এর পরেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “আরসিবির লজ্জা লাগা উচিত। এই পরাজয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জশ হ্যাজেলউড আজ একেবারেই ভালো বল করেননি।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা। “ভাবতেই অবাক লাগছে এই দল ট্রফি জয় করেছে। এবার আর পারবে না। মিডল অর্ডারের ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে পরাজয় নিশ্চিত।” বলেও জানাচ্ছেন অনেকেই।
দেখুন ট্যুইট চিত্র-
Men feel sad.
Men open JioHotstar.
Men watch RCB choke.
Men feel happy. 😊❤️ pic.twitter.com/UMZEwS3RHP— AdityaVarma (@AdityaVarma45_) April 30, 2026
Shubman Gill the official father of RCB 🔥 pic.twitter.com/nHTCOYOjtE
— Honest Cricket Lover (@Honest_Cric_fan) April 30, 2026
RCB is a bullshit, nothing else
— Core 2.0 (@Core_2kit) April 30, 2026
Shubman Gill’s intent was crucial at the start in this win for GT.
RCB lost the game but really liking how Rajat is leading the side. Looking out for Bowlers who aren’t in form
— Irfan Pathan (@IrfanPathan) April 30, 2026
GT DOMINATE – REVENGE COMPLETE!
◾ Gujarat Titans win with 25 balls to spare. RCB pick 6 – but too late!
◾ GT avenge earlier loss – 5th win of season. RCB slip to 3rd defeat, 12 points from 9 games 🧮
◾ Virat Kohli 🤝 Rashid Khan – wholesome moment! #GTvRCB pic.twitter.com/IStuStUsmO— Yogesh Goswami (@yogeshgoswami_) April 30, 2026
RCB failed in drawing exam#GTvsRCB #RCB @RCBTweets pic.twitter.com/xIAypVpvI8
— OrAAnge AArmy (@OrangeArmy0506) April 30, 2026
Without Kohli RCB is another Lsg dc srh PBSK
— MADHU🍯 (@madhupriya018) April 30, 2026
When Shubman Gill mocked CSK, RCB fans made him their unofficial father, so Gill decided to thrash RCB and become their official father. 😭😭 pic.twitter.com/zj6r5lZ7Y2
— Mahi Patel (@Mahi_Patel_07) April 30, 2026
Best for a reason, by far the best bowler for RCB this season 💯
— Sandeep Attri 🚨 (@SandeepAttri_) April 30, 2026
https://twitter.com/i/status/2049906739026461167
Gujarat Titans defeated RCB by 4 wickets with 25 balls remaining.
GT and RCB both are back to their original form. Virat Kohli over aggressive not worked vs GT Batsman. pic.twitter.com/d8o7XBaTwD
— Cricket Capital (@CricketCapital7) April 30, 2026