দিল্লির মাঠে হাইভোল্টেজ ম্যাচে আজ অস্তিত্বের লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মাঠে নেমেছিল। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এই সিদ্ধান্তকে তিনি কার্যকারী হিসেবে প্রমাণ করেন। প্রথম ইনিংসে দিল্লি একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। একমাত্র পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) এবং আশুতোষ শর্মা (Asutosh Sharma) ব্যাট হাতে ভরসা দেন। ফলে ১৪৩ রানের লক্ষ্যমাত্রা দেয় অক্ষর প্যাটেলরা (Axar Patel)। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন ফিন অ্যালেন (Finn Allen)। এর সঙ্গেই হাল ধরেন ক্যামেরন গ্ৰিন (Cameron Green)।
Read More: “সামলাতে না পারলে ক্যাপ্টেন্সি…” KKR ম্যাচের আগে চাপে অক্ষর প্যাটেল, ইরফান পাঠান নিলেন একহাত !!
দিল্লির ব্যাটিং বিপর্যয়-

আজ দিল্লির হয়ে ওপেনিং করতে নেমে পাথুম নিশঙ্কা দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। অপর ওপেনার কেএল রাহুল (KL Rahul) ১৪ বলে মাত্র ২৩ রান করে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে এসেছিল ৪ টি চার। তবে নিশঙ্কা ২৯ বলে ৫০ রান করে দলকে আত্মবিশ্বাস দেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ৩ টি ছয়। এরপর নীতিশ রানা (Nitish Rana) ১০ বলে মাত্র ৮ রান করে এবং সামির রিজভীর (Sameer Rizvi) ৭ বলে ৩ রান করে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়।
এইরকম পরিস্থিতিতে দলকে ভরসা দেন আশুতোষ শর্মা। ২৮ বলে ৩৯ রান করেন এই তারকা। ৩ টি চার এবং ৩ টি ছয় দিয়ে ইনিংসটি সাজান তিনি। ফলে দিল্লি প্রথম ইনিংসে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তুলে নেয়। উল্লেখ্যে সুনীল নারিন আজ ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ টি উইকেট সংগ্রহ করেন। অনুকূল রায় (Anukul Roy) ৪ ওভারে ৩১ রান দিয়ে তুলে নেন ২ টি উইকেট। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ টি উইকেট শিকার করেন কার্তিক ত্যাগীও (Kartik Tayagi)।
কলকাতার দুরন্ত জয়-

আজ ওপেনিং করতে নেমে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) বেশি দূর স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে পারেননি। ৯ বলে ১৩ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক। এর সঙ্গেই অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) দুর্ভাগ্যজনকভাবে ১ রানে আউট হয়ে ফিরে যান। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্ৰিন।
ব্যাট হাতে আজ বিধ্বংসী ফর্মে ছিলেন ফিন। তিনি আজ ৪৭ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। ৫ টি চার এবং ১০ টি ছক্কা হাঁকান এই তারকা। অন্যদিকে গ্ৰিন ২৭ বলে অপরাজিত ৩৩ রান করেন। তিনি মারেন ২ টি ছক্কা। ফলে কলকাতা নাইট রাইডার্স ১৪.২ ওভারে ২ টি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। এর সঙ্গেই ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় রাহানে।