ভারতীয় ক্রিকেটে আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। তবে সিরিজ শুরুর আগেই এক বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) হ্যামস্ট্রিং চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন। সম্প্রতি আইপিএলের সময় গুটি কয়েক ম্যাচে চোটের কারণে ফিল্ডিং করেননি কোহলি। তাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে দেখা গিয়েছিল। তবে আফগান সিরিজে বিরাটকে না পাওয়া তাঁর ভক্তদের জন্য দুঃসংবাদ। এমনকি, বিরাট থাকলে দুর্বল আফগানদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকাতে পারতেন। তবে, কোহলির বদলি ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বিরাট কোহলির বদলি ঘোষণা করলো BCCI

তার পরিবর্তে তরুণ যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) উপর ভরসা রেখেছে বোর্ড। যশস্বী ইতিমধ্যে নিজের প্রতিভা প্রমান দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার অপরাজিত ১১৬ রানের ইনিংস নির্বাচকদের মন জয় করে নিয়েছে। প্রসঙ্গত আইপিএলের ফাইনালের উত্তেজনার মধ্যেই হ্যামস্ট্রিংয়ে চোট লাগে বিরাট কোহলি র। এবং তার জন্য তিনি বিশ্রাম নিতে বাধ্য হয়েছেন। প্রধান নির্বাচক অজিত আগারকার এই প্রসঙ্গে বলেছেন, “আইপিএলের ফাইনাল এখনো দু সপ্তাহ হয়নি, এর মধ্যেই কোহলির চোট ঠিক হওয়া সম্ভব নয়। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। সম্পূর্ণ ফিট হতে কতদিন সময় লাগবে তা এখনই বলা সম্ভব নয়।” অন্যদিকে রোহিত শর্মার ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। যদিও তিনি দলে রয়েছেন তবুও তার খেলা নির্ভর করছে সেন্টার অফ এক্সিলেন্সের রিপোর্টের ওপর।
Read More: IPL শেষে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনা, ট্রাকের নিয়ে চাপা পড়লেন বিশ্বকাপ জয়ী তারকা !!
চোটের মুখে রোহিত শর্মাও

বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছেন, “চোট পাওয়া প্রত্যেক ক্রিকেটারের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেন্টার অফ এক্সিলেন্স এর বিশেষজ্ঞরা ছাড়পত্র দিলেই তবে মাঠে নামার অনুমতি পাবে।” অর্থাৎ বোর্ড কোনো ঝুঁকি নিতে চাইছে না। ভারতের একদিনের দলে শুভমন গিলকে (Shubman Gill) অধিনায়ক করা হয়েছে যা ভবিষ্যতের নেতৃত্ব গঠনের একটি বড় পদক্ষেপ। তার সঙ্গে রয়েছে স্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক প্যান্ডিয়ার (Hardik Pandya) মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। এছাড়া আছে নিতিশ কুমার রেড্ডি, প্রিন্স যাদব, গুরনুর ব্রারের মত তরুণ ক্রিকেটাররা।