IPL 2026: বাংলাদেশ ক্রিকেটে আবারও একবার খবরের শিরোনামে উঠে এলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান Mustafizur Rahman)। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেও ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর যাত্রা বারবার থেমে যাচ্ছে। এবার পাকিস্তান সুপার লিগে (PSL) খেলার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করতে হল তাঁকে। মূলত চোট এবং চিকিৎসা জনিত কারণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ না পাওয়ার পর পাকিস্তান সুপার লিগ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন মুস্তাফিজুর। তাঁকে দলে নেয় শাহীন আফ্রিদির (Shaheen Afridi) লাহোর কলন্দর্স। শুরুতে বিসিবি তাঁকে নির্দিষ্ট সময়ের জন্য এনওসি দিয়েছিল – ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল এবং পরে ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই সব কিছু যেন ভিন্ন হয়ে যায়। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ চলাকালীন চোট সমস্যায় পড়েন মুস্তাফিজুর।
পিএসএলের জন্য NOC পেলেন না মুস্তাফিজুর

প্রথম দু’টি ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। ফলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে তৃতীয় ম্যাচে তিনি যেভাবে প্রত্যাবর্তন করেন, তা সত্যিই অবাক করার মতো। ৪৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে একাই ম্যাচের রাশ টেনে ধরেন তিনি। তার এই পারফমেন্স দেখে অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো সম্পূর্ণভাবে ফিট আছেন। কিন্তু বিসিবির মেডিক্যাল রিপোর্ট অন্য কথা বলছে। বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর চোট এখনও পুরোপুরি সারেনি এবং ভবিষ্যতে বড় সমস্যা এড়াতে এখনই বিশ্রাম ও রিহ্যাব জরুরি। এই পরিস্থিতিতে বোর্ড কোনও ঝুঁকি নিতে চায়নি। তাই এনওসি বাতিল করে তাঁকে দেশে রেখে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More: IPL 2026: “মান-সম্মান ডুবিয়ে ছাড়বে…” CSK’এর বিরুদ্ধে ১০৩ রানে হার MI’এর, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
অন্যদিকে, নাহিদ রানার ক্ষেত্রে বোর্ড আরও কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে। তাই তাঁকে দেশের মধ্যেই রেখে প্রস্তুতি চালানো হচ্ছে। প্রথমে মুস্তাফিজুর আইপিএলে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের জন্য বাদ পড়েছিলেন। ১০ কোটি টাকার মোটা অঙ্কে নাইট রাইডার্স দলে শামিল হয়েছিলেন তিনি। আইপিএলে ব্যান হতেই মুস্তাফিজুর পাকিস্তান সুপার লিগে যোগ দিয়েছিলেন। তবে এই পরিস্থিতিতে পিএসএলের বাঁকি ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি।