আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। ১৩ জুন থেকে শুরু হওয়া এই সিরিজে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের বড় ধাক্কা দিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতি। চোটের কারণে তিনি এই সিরিজে খেলতে পারছেন না। তবে স্বস্তির খবর, এই ওডিআই সিরিজে খেলার জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে, সূত্রের দাবি বিরাট কোহলি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
আইপিএলে চোট পেয়েছিলেন কোহলি

আইপিএল ২০২৬-এর শেষ দিকে হ্যামস্ট্রিং সমস্যায় পড়েন কোহলি। ফাইনাল ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শারীরিক অস্বস্তি স্পষ্ট ছিল। দৌড়ানোর সময়ও তাকে বেশ কষ্ট পেতে দেখা যায়। এরপর মেডিক্যাল পরীক্ষার পর আফগানিস্তান সিরিজ থেকে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
Read More: ক্রিকেটে এবার ‘SIR’! আম্পায়ারদের বয়স যাচাইয়ে নথি তলব CAB’র
তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ভারতীয় দলকে এই সিরিজে নেতৃত্ব দেবেন শুভমন গিল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন শ্রেয়স আইয়ার। একই সঙ্গে গুরনূর ব্রার, প্রিন্স যাদব এবং হর্ষ দুবের মতো তরুণ ক্রিকেটাররা প্রথমবারের মতো ওডিআই দলে সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন পর সীমিত ওভারের দলে ফিরেছেন ইশান কিষাণও।
আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজ ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির প্রথম ধাপ হিসেবেই দেখা হচ্ছে এই প্রতিযোগিতাকে। আগামী দুই বছরে ভারত প্রায় ৩০টি ওডিআই ম্যাচ খেলবে, যার মধ্যে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরও রয়েছে।
ইংল্যান্ড সিরিজে প্রত্যাবর্তন করবেন কোহলি

কোহলির অনুপস্থিতি নিঃসন্দেহে ভারতের ব্যাটিং বিভাগে বড় ধাক্কা। কারণ সাম্প্রতিক ওডিআই ক্রিকেটে তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। শেষ দুটি সিরিজে ছয় ম্যাচে তিনটি শতরান এবং দুটি অর্ধশতরান করেছিলেন তিনি। আইপিএল ২০২৬-এও তার ব্যাট থেকে আসে ৬৭৫ রান, যা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের অন্যতম প্রধান কারণ ছিল।
ওডিআই ক্রিকেটে বিরাট কোহলি প্রায় সমস্ত রেকর্ডের মালিক। কেবলমাত্র শচীন টেন্ডুলকার রানের বিচারে তাঁর থেকে এগিয়ে রয়েছেন। অন্যদিকে আগামী ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে ভারতের সেরা ব্যাটসম্যান তিনিই। রোহিত ও কোহলি দুজনেই বেশ দাপুটে ব্যাটিং করেছেন গত বছর। বিরাট এই সিরিজে অনুপস্থিত থাকলেও ইংল্যান্ড সিরিজে আবার তাঁর প্রত্যাবর্তন ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে।