বৈভবের ব্যাটে ইতিহাসের হাতছানি, ভাঙতে চলেছে শচীনের ৩৭ বছর পুরানো রেকর্ড !! 1

ভারতীয় ক্রিকেটে এমন অনেক ক্রিকেটার আছেন যারা অনেক কম বয়সেই নিজেদের প্রতিভা অর্জন করেছেন। তাদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর ৭০ দিন বয়সেই অনেক অভিজ্ঞ ক্রিকেটারদের ছাপিয়ে গিয়েছেন তিনি। আইপিএলের মাঠে তার ব্যাটিংয়ে তিনি শুধু দর্শকদের মন জয় করেননি। তাক লাগিয়ে দিয়েছেন নির্বাচকদেরও। এই মুহূর্তে তার নামের সঙ্গে যে নামটি সবচেয়ে বেশি তুলনা করা হচ্ছে তাহলে শচীন টেন্ডুলকার।

IPL’এর মঞ্চে দাপুটে ব্যাটিং চালান বৈভব

বৈভব, IPL 2026
Vaibhav Suryavanshi | Image: Getty Images

প্রসঙ্গত, ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে যখন অভিষেক হয় শচীনের তখন বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো বৈভব কি শচীনের সেই পুরনো রেকর্ড ভেঙে দিতে চলেছে? কারণ জুন মাসের শেষের দিকে আয়ারল্যান্ড এর বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বৈভব যদি সুযোগ পান তাহলে ভারতের ইতিহাসে তিনি হবেন সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। ২০২৬ আইপিএলের মঞ্চে বৈভবের পারফরম্যান্স ছিল অসাধারণ ১৬ টি ম্যাচে ৭৭৬ রান স্ট্রাইক রেট ২৩৭.৩০, যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল।

Read More: IPL শেষে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনা, ট্রাকের নিয়ে চাপা পড়লেন বিশ্বকাপ জয়ী তারকা !!

এই পারফরমেন্সের জন্য তিনি শুধুমাত্র ওরেঞ্জ কাপই পাননি, একই সাথে জিতেছেন এমভিপি, এমার্জিং প্লেয়ার, সুপার স্ট্রাইকার ও সর্বাধিক ছক্কার পুরস্কার। এই পরিপ্রেক্ষিতে ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মদনলাল বৈভবকে ঈশ্বরের প্রতিভা বলেছেন। তার মতে বিরাট কোহলি, শচীন টেন্ডুলকর, সুনীল গাভাস্কার এর মত কিংবদন্তিদের ছাপ রয়েছে বৈভবের মধ্যে। যদিও শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে নয়, টেস্ট ক্রিকেটে ও বৈভব কে প্রমাণ করতে হবে। কারণ আন্তর্জাতিক মঞ্চ অত্যন্ত কঠিন একটা মঞ্চ। এখন তার সামনে রয়েছে ভারত এ দলের হয়ে শ্রীলংকায় ত্রিদেশীয় সিরিজ। এটি তার কাছে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

শীঘ্রই শচীনের রেকর্ড ভাঙবেন বৈভব

বৈভব
Vaibhav Suryavanshi | Image: Twitter

এখানে তিনি নিজেকে পুরোপুরি প্রস্তুত করার সুযোগ পাবেন। এরপর রয়েছে আয়ারল্যান্ড সফর। এমনকি ২০২৬ সালে জাপানে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমস দলে সুযোগ পেয়েছেন বৈভব। এই পরিস্থিতিতে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে যেতে পারে। ভারতীয় ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবেও একাধিক রেকর্ড ভাঙতে পারেন তিনি।

Read Also: বিদেশি লিগে খেলার হিড়িক, এবার কড়া নীতিতে লাগাম টানতে চায় BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *