আইসিসি স্বীকৃতি প্রাপ্ত প্রায় ১২৫ টি দেশ ক্রিকেট খেলে। এইসব দেশের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ভারত ও পাকিস্তান। ক্রিকেটে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতাই বেশ জনপ্রিয় হয়ে উঠে দর্শকদের কাছে।
এই দুই দলের ক্রিকেটাররাও ক্রিকেট ইতিহাসের পাতায় পাতায় রয়েছেন। বেশিরভাগ ক্রিকেট প্রেমীরাই এই দুই দলের ক্রিকেটারকে একটু বেশি ভালবাসেন।
আসুম জেনে নেই ভারতের সবচেয়ে জনপ্রিয় পাঁচ ক্রিকেটারদের নাম।
১) মহেন্দ্র সিং ধোনি ও বীরেন্দ্র সেহবাগ (যৌথভাবে):

ক্রিকেট প্রেমীরা কেনই বা এই দুইজন কে ভালবাসবেন না? এই দুই তারকা ক্রিকেটার পুরো ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ক্রিকেটার। তাদের খেলার পজিশন ভিন্ন, দুইজন দুই জায়গায় খেলেন কিন্তু দুইজন কে সমান ভাবে ভালবাসেন ক্রিকেট দর্শকরা।
সেহবাগ তাঁর ক্যারিয়ারের সেরা সময়টুকু ভারত ক্রিকেট দলকেই দিয়েছেন। অসাধারণ ব্যাটিং পারফরমেন্স ও দায়িত্ববোধ দিয়ে অগণিত ক্রিকেট প্রেমীর মন জয় করেছেন। দলের জন্য সবসময় ভাল কিছু করার চেষ্টা করেছেন, ভারত ক্রিকেট টিম এতদূর আসার পিছনে তার অবদান অস্বীকার করার মত নয়। তাই ক্রীড়া প্রেমীরা তাকে সবসময় ভালবাসবেই।
মহেন্দ্র সিং ধোনি, ভারত ক্রিকেট দলের অভিভাবকই বলা যায়। অধিনায়কত্ব করে দলকে সবসময় সেরাদের সেরা করে রেখেছেন। শুধু অধিনায়কত্ব নয়, তার উইকেট কিপিং ও ব্যাটিংও দিয়ে দলকে অসংখ্য বিজয় উপহার দিয়েছেন। পুরো ক্রিকেট দলকেই যেন অধিনায়কের দায়িত্ব পালন করে আগলে রাখতেন। দলের অন্য কারো হেটার্স থাকতে পারে, কিন্তু ধোনির কোনো হেটার্স নেই তাকে সবাই ভালবাসে এবং বাসবে।
২) কপিল দেবঃ

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ১৯৮৩ সালে তার নেতৃত্বে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জিতে ভারত। সেই তখন থেকেই মিলিয়ন মিলিয়ন দর্শকরা তাকে ভালবাসেন। তিনি একমাত্র অলরাউন্ডার হিসেবে ৪০০ উইকেট ও ৪০০০ রানের মালিক। তার খেলার শ্রেষ্ঠত্বের জন্য তাকে সবাই ভালবাসে।
৩) যুবরাজ সিংঃ

একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। দলের ভালোর জন্য সবসময় নিজেকে উজার করে দিয়েছেন। ক্যান্সারজনিত রোগের সাথে যুদ্ধ করে এক নতুন জীবন পেয়েছেন, এত বড় সমস্যা থেকে ফিরেও আবার ক্রিকেটে যোগ দেন। তার এই কাজ অগণিত ক্রিকেট প্রেমীর মন জয় করে নেয়। যার ফলে যুবরাজ সিংকে সব দেশের ক্রিকেট দর্শকরা সম্মান করে ও ভালবাসে।
৪) শচীন টেন্ডুলকারঃ

ভারত ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার হয়ত তার মত আর কাউকে কেউ ভালবাসবেনা। ক্যারিয়ারের ১৬ বছর কাটিয়েছেন এই দেশের ক্রিকেটের পিছনে এই ১৬ বছরে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করেছেন কয়েকবার। ভারতের এই লিজেন্ডারি ব্যাটসম্যান সেঞ্চুরির সেঞ্চুরি মালিক। টেস্টে সবচেয়ে বেশি রানের মালিকও শচীন। তাকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়। প্রত্যেক ক্রিকেট প্রেমীরাই তাকে অনেক অনেক ভালবাসে।
৫) রাহুল দ্রাবিড়ঃ

কোনো সন্দেহ ছাড়াই তিনি সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। দায়িত্ববান দলের একের পর এক জয়ে নিজের অবদান রেখেছেন। ঠাণ্ডা মাথার এই ব্যাটসম্যান ভারতকে অনেক অনেক ম্যাচ জয়ের ইনিংস উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তিনি বর্তমানে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে আছেন, তার হাত ধরেই এগিয়ে আসছে দেশটির আগামী প্রজন্মের ক্রিকেট। তাই রাহুল দ্রাবিড় কেও সবাই ভালবেসে এবং তিনি সেই ভালবাসা পাওয়ার যোগ্য দাবিদার।