আজ আইপিএলের (IPL 2026) নতুন এক পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রিয়ান পরাগ (Riyan Parag)। ঘরের মাঠে ব্যাটিং করতে নেমে শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল হায়দ্রাবাদ। তবে এরপর ঈশান কিষাণ (Ishan Kishan) এবং হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) দুরন্ত ব্যাটিং’এ ছবিটা বদলে যায়। শেষে নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) দুরন্ত ইনিংসে শক্তিশালী জায়গায় পৌঁছায় হায়দ্রাবাদ।
Read More: ভাই অর্জুনকে নয় ‘প্রেমিক’ গিলকে সমর্থন করতে মাঠে সারা, তুমুল চর্চা সমাজমাধ্যমে !!
বিশাল লক্ষ্যমাত্রা দিল SRH-

আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ওপেনিং করতে নেমেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রাভিস হেড (Travis Head)। ইনিংসের প্রথম বলেই জোফ্রা আর্চার (Jofra Archer) অভিষেককে ড্রেসিংরুমের রাস্তা দেখান। শূন্য রানে মাঠ ছাড়েন এই তারকা। এর সঙ্গেই ছাপ ফেলতে সম্পূর্ণ ব্যর্থ হন হেডও। এই অস্ট্রেলিয়ান তারকা ফেরেন ১৮ বলে ১৮ রান করে। এইরকম পরিস্থিতিতে দলের হয়ে হাল ধরেন ঈশান কিষাণ। তিনি হেনরিখ ক্লাসেনের সঙ্গে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
দুজনে মিলে আজ ৩৯ বলে গড়েন ৮৮ রানের পার্টনারশিপ। ৪৪ বলে দুরন্ত ৯১ রান করেন ঈশান। তিনি ৮ টি চার এবং ৬ টি ছক্কা হাঁকিয়ে দলের মেরুদন্ড শক্ত করেন। হেনরিখ ক্লাসেন সংগ্রহ করে নেন ২৬ বলে ৪০ রান। এরপর নিচের দিকে ব্যাট করতে নেমে নীতিশ কুমার রেড্ডি ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠেন। ১৩ বলে ২৮ রান করে দলকে বড়ো লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে দেন তারকা। তার ব্যাট থেকে আসে ৪ টি ছয়।
এছাড়াও সলিল অরোরা (Salil Arora) ১৩ বলে ২৪ রান করে রীতিমতো চমক দেন। ফলে প্রথম ইনিংসে হায়দ্রাবাদ ৬ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছে। আজ রাজস্থানের হয়ে ৪ ওভারে ৩৭ রান দিয়ে মোট ২ টি উইকেট সংগ্রহ করেন জোফ্রা আর্চার। একটি করে উইকেট ছিনিয়ে নেন তুষার দেশপান্ডে (Tusar Deshpande), সন্দীপ শর্মা (Sandeep Sharma) এবং রিয়ান পরাগ (Riyan Parag)
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে অসংখ্য মন্তব্য। “অভিষেক শর্মার বদলে ভারতীয় দলে বৈভব সূর্যবংশীকে নিয়ে আসা উচিত। ফালতু ক্রিকেটার একটা। এখুনি একে দল থেকে বাদ দেওয়া হোক।” বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে। “ঈশান কিষাণ দলের হয়ে আজ নিজের দায়বদ্ধতা দেখিয়েছেন। তার ব্যাটিং সত্যিই ভক্তদের মুগ্ধ করে। এই তারকা দলকে ফাইনালে নিয়ে যাবেন। হেনরিখ এবং নীতিশ কুমারও প্রশংসার যোগ্য।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা।
দেখুন ট্যুইট চিত্র-
https://x.com/i/status/2043711094385193436
https://x.com/i/status/2043711129613168689
https://x.com/i/status/2043711113314074686
https://x.com/i/status/2043711656669438234
https://x.com/i/status/2043711589032054867
https://x.com/i/status/2043711360807432687
https://x.com/i/status/2043719545144418419
https://x.com/i/status/2043719064259076363
https://x.com/i/status/2043718799350960498
https://x.com/i/status/2043718611580371354
https://x.com/i/status/2043715898482331845