"ক্রিকেট বিশ্বে রাজত্ব করেছে..." শচীনের সঙ্গে বৈভবের তুলনায় আপত্তি সৌরভের, করলেন এই মন্তব্য !! 1

ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ আর সেই আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিগত স্মৃতি। ফুটবলের প্রতি তার ভালোবাসা নতুন নয় বরং বহুদিনের। ৪ দশক আগে মেক্সিকো বিশ্বকাপে দিয়েগো মারাদোনার জাদু তাকে আর্জেন্টিনার সমর্থক তৈরি করেছিল। তবে মারাদোনা থেকে এখন সেই জায়গা নিয়েছেন লিওনেল মেসি। রাশিয়ার মস্কো থেকে কাতারের লুসেইল, বিশ্বকাপ ফাইনাল মানেই গ্যালারিতে সৌরভের উপস্থিতি বর্তমান। সৌরভ নিজেই বলেছেন, “আমি মেসির ভক্ত। গতবারও কাপটা উঠেছিল ওর হাতে। এবারও সেটা চাইছি।

ফুটবল বিশ্বকাপে মেসিদের সমর্থন করছেন সৌরভ

সৌরভ
Leo Messi | Image: Getty Images

ফুটবল সম্পর্কে সৌরভ অত্যন্ত বাস্তববাদী তিনি বলেন, “রোনাল্ডো যতই ভালো খেলুক বিশ্বকাপ জিততে গেলে গোটা দলটা ভালো হতে হয়। একজনের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব নয়।” এবারের বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্রের হলেও সৌরভ যেখানে উপস্থিত থাকতে পারছেন না। ব্যস্ত সুচি তাকে আটকে রেখেছে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাত জেগে টিভির সামনে বসে খেলা দেখার অভ্যাস তার বদলাবে না। তার এই বক্তব্যেই বোঝা যায় যে তিনি শুধু একজন প্রাক্তন ক্রিকেটার নন তিনি একজন ফুটবল প্রেমিও বটে। অন্যদিকে ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম হলো বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সম্ভাবনা তাকে আলাদা করে তুলেছে। আইপিএলে তার দুরান্ত পারফরম্যান্স দিয়ে তিনি নজর কেড়েছেন সকল নির্বাচকদের।

Read More: ‘ক্রিকেটের অসুখ…’ ১৪ বছরের বৈভবই ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে, বিস্ফোরক মন্তব্য গ্রেগ চ্যাপেলের !!

তুলনা করতে চাইছেন না সৌরভ

সৌরভ গাঙ্গুলি
Sourav Ganguly | Image: Twitter

তবে এই উচ্ছ্বাসের মাঝেই সৌরভ গাঙ্গুলীর মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, “ও দারুন প্লেয়ার। দুরন্ত প্রতিভা। প্রচন্ড শক্তিশালী। হি ইজ ন্যাচারাল।” তবে তিনি এটাও স্পষ্ট করে দেন যে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেওয়া অতটাও সহজ নয়। সঞ্জু সমসাম অভিষেক শর্মা, ঈশান কিশান, তিলক বর্মার মত খেলোয়ারদের মধ্যে নিজের জায়গা করে নেওয়া একটা চ্যালেঞ্জের বিষয়। এই প্রসঙ্গে সৌরভ বলেন, “দলে অনেকেই আছে। দেখা যাক কোথায় নামায় বৈভব কে।” মাত্র পনেরো বছর বয়সে অভিষেকের সম্ভাবনা শুরু হতেই অনেকেই শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করেছেন বৈভব কে। যদিও এই তুলনাকে সম্পূর্ণ অস্বীকার করলেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, “এই প্রশ্নটা হয়ই না। কিসের তুলনা? শচীন একদিনে হয়নি। ২৫ বছর ধরে রাজত্ব করছে বিশ্ব ক্রিকেটে। বৈভবের সবে শুরু। দেশের হয়ে খেলতে দিন না! তারা কিসের?” তিনি অবশ্যই এটাও স্বীকার করেছেন যে, আইপিএলে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলের সুযোগ পাওয়া বৈভবের প্রাপ্য।

Read Also: “কারো গোলাম নই আমি…” ক্যাপ্টেনসি পেতেই আগুনে মেজাজে শ্রেয়স আইয়ার, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *