৩৫০ রান করেও হার! আফগানিস্তান ‘এ’-এর কাছে DLS'এ মুখ থুবড়ে পড়ল ভারত ‘এ’ 1

আফগানিস্তান এ দলের বিরুদ্ধে লজ্জার হার টিম ইন্ডিয়া এ দলের। আজকের ত্রি দেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া এ এবং আফগানিস্তান এ দল। ডাম্বুলাতে অনুষ্ঠিত হওয়া আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাটিং করতে এসে, ভারতীয় দল ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৯ রান বানিয়েছিল। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন প্রভসিমরান সিং। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড় ও অধিনায়ক তিলক ভার্মা ৬৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বৈভব সূর্যবংশী ২২ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষদিকে সূর্যাংশ শেঢগের ৪০ ও অনুকূল রায়ের অপরাজিত ১৬ রানে ভারতের স্কোর ৩৪৯-এ পৌঁছায়। আফগানিস্তানের বোলারদের মধ্যে আবদুল্লাহ আহমাদজাই ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন। ফারমানুল্লাহ সাফি ৩টি উইকেট শিকার করেন।

টিম ইন্ডিয়া এ দলকে হারিয়ে বিশাল জয় আফগান এ দলের

তবে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ‘এ’ দল দুর্দান্ত লড়াই দেখায়। বৃষ্টির কারণে ম্যাচের সমীকরণ বদলে যায় এবং শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ৪ রানের জয় নিশ্চিত করে তারা। বিশাল রান তাড়া করতে নেমেও আত্মবিশ্বাস হারায়নি আফগানিস্তান ‘এ’ দল। ৩৫০ রানের কঠিন লক্ষ্য সামনে রেখে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে আফগান ব্যাটাররা। ওপেনার হাসান আইসাখিল ২৯ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলের রান তোলার গতি বাড়িয়ে দেন। এরপর অধিনায়ক ইমরান মির দায়িত্বশীল ব্যাটিং করে অপরাজিত ৭৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে বাহির শাহও দুর্দান্ত লড়াই উপহার দেন।

তিনি ৫২ বলে অপরাজিত ৫১ রান করে দলের জয় নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  দুই ব্যাটারের অবিচ্ছিন্ন জুটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। বৃষ্টির কারণে ম্যাচ থেমে গেলে ২৫.৫ ওভারে আফগানিস্তান ‘এ’-এর স্কোর ছিল ১৭৭/২। ডিএলএস হিসাব অনুযায়ী তারা তখন প্রয়োজনীয় রানের থেকে এগিয়ে থাকায় ৪ রানের জয় পায়। ভারত ‘এ’-এর হয়ে অনুকূল রায় ও আরশাদ খান একটি করে উইকেট নেন। তবে আফগান ব্যাটারদের আগ্রাসী মানসিকতার সামনে ভারতীয় বোলাররা খুব বেশি প্রভাব ফেলতে পারেননি।

Read Also: ‘ক্রিকেটের অসুখ…’ ১৪ বছরের বৈভবই ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে, বিস্ফোরক মন্তব্য গ্রেগ চ্যাপেলের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *