ভক্তদের জন্য দুঃসংবাদ, বিরাটের সতীর্থ ক্রিকেটকে জানালেন আলবিদা !! 1

Saurabh Tiwary: মাত্র ৩৪ বছর বয়সেই পেশাদার ক্রিকেটকে আলবিদা ঘোষণা করে দিলেন বিরাট কোহলির (Virat Kohli) সতীর্থ। একসাথে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলেছিলেন দুজনেই। পাশাপশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়েও একসাথে খেলেছেন বিরাটের সতীর্থ সৌরভ তিওয়ারি (Saurabh Tiwary)। আজ বিরাট বিশ্ব ক্রিকেটের সুপারস্টার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে বেশিদিন টেকেনি সৌরভের আন্তর্জাতিক মানের ক্রিকেট। গত আইপিএলেও জোটেনি কোনো দল, রঞ্জি খেলার ফাঁকেই অবসরের ঘোষণা দিলেন ঝাড়খণ্ডের সৌরভ।

ক্রিকেটকে আলবিদা জানালেন সৌরভ

Saurabh Tiwary
Saurabh Tiwary | Image: Getty Images

সোমবার হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ম্যাচের শেষেই অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। জামশেদপুরে রাজস্থানের বিরুদ্ধে পেশাদার ক্রিকেটে শেষ ম্যাচটি খেলতে চলেছেন সৌরভ। সৌরভ তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অসাধারণ প্রদর্শন দেখানোর পর জাতীয় দলে সুযোগও পেয়েছিলেন। তবে ভারতের জার্সিতে মাত্র ৩ টি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ৩ ম্যাচের দুই ইনিংসে বানিয়েছিলেন ৪৯ রান। আইপিএলে একাধিক ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন সৌরভ।

দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুণে সুপারজায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলেছেন সৌরভ। মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে ২০১৭ ও ২০২০ সালে দুইবার চ্যাম্পিয়নশিপ জিতেছেন সৌরভ (Saurabh Tiwary)। ৯৩টি ম্যাচে ৮ বার অর্ধশতরান সহ ১৪৯৪ রান সংগ্রহ করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটের কথা বলতে গেলে, সৌরভ ১১৫ টি প্রথম শ্রেণীর ম্যাচে ৮০৩০ রান সংগ্রহ করেছেন এবং ১১৬ টি লিস্ট-এ ম্যাচে তিনি ৪০৫০ রান সংগ্রহ করেছেন।

আরও পড়ুন : সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা, পারিবারিক কোন্দল ফের এলো প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *