"মোদির হাত ধরে স্বর্ণযুগ..", শপথগ্রহণে উপস্থিত হয়ে বাংলাকে নিয়ে মন্তব্য লখন‌উ মালিক সঞ্জীব গোয়েঙ্কার !! 1

আইপিএল (IPL 2026) নিয়ে ক্রিকেটের উন্মাদনা এখন তুঙ্গে রয়েছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের দিকেই সমর্থকদের রয়েছে বিশেষ নজর। এর মধ্যেই তামিলনাড়ু, কেরালা, আসাম সহ পশ্চিমবঙ্গের ভোট নিয়েও রাজনৈতিক আবহাওয়া কিছুটা উতপ্ত ছিল। বাংলায় সফলভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পালাবদল ঘটিয়ে প্রথমবারের মতো বিজেপি সরকার গড়েছে। আজ‌ই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ব্রিগেড গ্রাউন্ডে। উপস্থিত ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

Read More: ভারতীয় ক্রিকেট বড় বদল, রাহুল-পন্থ-স্কাইদের ছাড়া আগামীর চিন্তায় BCCI !!

বাংলাকে নিয়ে আশাবাদী গোয়েঙ্কা-

"মোদির হাত ধরে স্বর্ণযুগ..", শপথগ্রহণে উপস্থিত হয়ে বাংলাকে নিয়ে মন্তব্য লখন‌উ মালিক সঞ্জীব গোয়েঙ্কার !! 2
Sanjiv Goenka | Image: Getty Images

এই বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দু’দফায় সফলভাবে অনুষ্ঠিত হয়। তৃণমূলকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করে নেয় বিজেপি‌। ২০৭ আসন নিয়ে প্রথমবারের মতো বাংলায় সরকার গড়ল তাড়া। আজ ব্রিগেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অসংখ্য সম্মানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সঞ্জীব গোয়েঙ্কাকেও আমন্ত্রণ জানানো হয়।

মোহনবাগান (Mohan Bagan) এবং লখন‌উ সুপার জায়ান্টসের অন্যতম মালিক বিজেপি সরকার গড়ার পর থেকেই আশার আলো দেখেছেন। আজ তিনি বলেন, “বাংলায় স্বর্ণযুগ শুরু হল। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। রাজ্যে প্রচুর বিনিয়োগ হবে।” এই শিল্পপতির মতে এর আগে কলকাতা সহ পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি ছিল তাতে শিল্পের পরিবেশ ছিল না। কিন্তু বিজেপি ক্ষমতায় এসে বাংলার বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।”

বিপর্যয়ের মুখে LSG-

"মোদির হাত ধরে স্বর্ণযুগ..", শপথগ্রহণে উপস্থিত হয়ে বাংলাকে নিয়ে মন্তব্য লখন‌উ মালিক সঞ্জীব গোয়েঙ্কার !! 3
MI vs LSG | Image: Getty Images

এই বছর‌‌ও ঋষভ পান্থের (Rishab Pant) নেতৃত্বে মাঠে নেমেছে লখন‌উ সুপার জায়ান্টস। এল‌এসজি প্রথম ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল। এরপর ৬ ম্যাচে পরাজিত হয়ে পিছিয়ে পড়েছে তারা। তবে শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bangaluru) হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এই ম্যাচে মিচেল মার্শ (Mitchell Marsh) দুরন্ত শতরান করে জ্বলে উঠেছিলেন। এছাড়াও প্রিন্স যাদব (Prince Yadav) ৩ টি উইকেট এবং শাহবাজ আহমেদ (Shahabaz Ahmad) ২ টি উইকেট সংগ্রহ করেন।

নেতৃত্বের দায়িত্বে ব্যর্থ হ‌ওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও ব্যর্থ হচ্ছেন ঋষভ পান্থ। তিনি চলতি আইপিএলে ১০ ম্যাচে মাত্র ২৩৬ রান সংগ্রহ করেছেন। ব্যাটিং স্ট্রাইক রেট ১৬৯।‌ ধারাবাহিকভাবে ব্যাটিং এবং বোলিং ব্যর্থতা রীতিমতো চর্চায় উঠে এসেছে। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে বর্তমানে শেষ ৪ ম্যাচেই জয় তুলে নিতে হবে।

Read Also: সূর্যকুমার-গিলকে টপকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে শ্রেয়াস, বড় সিদ্ধান্তের পথে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *