"ধোঁয়া বার করে দিয়েছে..", রশিদ-হোল্ডারের বোলিং'এ কুপোকাত রাজস্থান, GT জিততেই ক্ষোভ প্রকাশ ভক্তদের !! 1

আজ ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ঘরের মাঠে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে টসে জিতে অধিনায়ক যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বোলিং করার সিদ্ধান্ত বেছে নেন। প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে গুজরাটের হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন শুভমান গিল (Shubman Gill) এবং সাই সুদর্শন (Sai Sudarshan)। দুজনে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে গিয়ে দলকে আত্মবিশ্বাস দেন। ২৩০ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। এই রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান‌। ফলে লজ্জাজনক হারের সম্মুখীন হল তারা।

Read More: ভারতীয় ক্রিকেট বড় বদল, রাহুল-পন্থ-স্কাইদের ছাড়া আগামীর চিন্তায় BCCI !!

হারের সম্মুখীন রাজস্থান-

"ধোঁয়া বার করে দিয়েছে..", রশিদ-হোল্ডারের বোলিং'এ কুপোকাত রাজস্থান, GT জিততেই ক্ষোভ প্রকাশ ভক্তদের !! 2
RR vs GT | Image: Getty Images

আজ গুজরাট টাইটান্সের হয়ে সাই সুদর্শন এবং শুভমান গিল ৬৫ বলে ১১৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। ৩৬ বলে ৫৫ রান করেন সুদর্শন। ৬ টি চার এবং ২ ছয় হাঁকিয়েছিলেন তিনি। অন্যদিকে অধিনায়ক ৪৪ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি ৯ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকিয়েছে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। এরপর আর সেইভাবে কেউ হাল ধরতে পারেননি। শেষে ওয়াশিংটন (Washington Sundor) ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

২ টি চার এবং ৩ টি ছক্কা আসে তার ব্যাট থেকে। ফলে প্রথম ইনিংসে গুজরাট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় রাজস্থান। যশস্বী ৪ বলে ৩ রান করেন। ১৬ বলে ৩৬ রান করে ফিরে যান বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এরপর ধ্রুব জুরেল (Dhruv Jurel) ১০ বলে ২৪ রানে এবং শিমরান হেটমায়ার (Shimran Hetmyer) ৭ বলে ৬ রানে আউট হয়ে গেলে রাজস্থান কার্যত ম্যাচের বাইরে চলে যায়।

এরপর রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ২৫ বলে ৩৮ রান করে লড়াই চালালেও তা কাজে আসেনি। ১৬.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। ফলে ৭৭ রানে পরাজিত হয় তারা। উল্লেখ্য আজ গুজরাটের হয়ে রশিদ খান (Rashid Khan) ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন। এছাড়াও জেসন হোল্ডার (Jeson Holder) ২.৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেন।

এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “যত সময় যাচ্ছে রাজস্থান তাদের আসল রূপ দেখাচ্ছে। এই বছরও প্লে অফে যেতে পারবে না। একজন‌ও ব্যাটসম্যান নেই যিনি দলকে ভরসা দিতে পারবেন। যশস্বী জয়সওয়াল ফালতু ব্যাটসম্যান হয়ে গেছেন।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “রশিদ খান আজ অসাধারণ বোলিং করেছেন। জেসন হোল্ডার এবং কাগিসো রাবাডা‌ও দুরন্ত ফর্মে ছিলেন। ব্যাটিং এবং বোলিং’এ গুজরাট একাদশে ভারসাম্য রয়েছে।” বলেও জানাচ্ছেন সমর্থকরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: সূর্যকুমার-গিলকে টপকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে শ্রেয়াস, বড় সিদ্ধান্তের পথে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *