সুপার ওভারে চরম ভুল ম্যানেজমেন্টের, প্রশ্নের মুখে পন্থ ও LSG শিবির !! 1

নারায়ণ, নারায়ণ! চলতি আইপিএল ২০২৬ (IPL 2026) এর মঞ্চে দুটি ম্যাচে জয় সুনিশ্চিত করে নিলো কলকাতা নাইট রাইডার্স। সুপার ওভারের মঞ্চে দুরন্ত জয় পেল কেকেআর। লখনৌ সুপার জায়ান্ট – এর বিরুদ্ধে গতকাল ম্যাচটি এই মৌসুমের প্রথম সুপার ওভার লক্ষ করা গিয়েছিল। প্রথমে ব্যাটিং করতে এসে কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটসম্যানদের ব্যাকফুটে ফেলে দেয়। ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে কেকেআর তবে দলের লোন ওয়ারীর হয়ে ম্যাচ বাঁচান রিঙ্কু সিং (Rinku Singh)। ৫১ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৮১ রানের ইনিংস খেলেন। লখনৌএর হয়ে আবার ৫ উইকেট নিয়েছিলেন মহসিন খান। কেকেআর মাত্র ১৫৫ রানেই নির্ধারিত ২০ ওভার শেষ করেছিল।

সুপার ওভারে চরম ভুল ম্যানেজমেন্টের

Ipl 2026
Rishabh Pant and Rinku Singh | Image: Getty Images

রান তাড়া করতে এসে লখনৌএর শুরুটাও ভালো হয়নি। তারাও কেকেআরের মতন ধুঁকছিল। ঋষভ পন্থ ৪২ ও এইডেন মার্করাম ৩১ রান বানিয়েছিলেন। শেষের ওভারে যখন ১৭ রানের প্রয়োজন ছিল তখন কার্তিক ত্যাগীকে বল তুলে দেন ক্যাপ্টেন রাহানে। শেষ বলে যখন ৭ রানের প্রয়োজন ছিল তখন লখনউ দলের মোহম্মদ শামি ছক্কা হাঁকিয়ে ম্যাচটি সুপর ওভার পর্যন্ত খেলাটি নিয়ে যান। তবে সুপার ওভারে বড় ভুল করে ফেলে লখনউ টিম ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেন পন্থ। সুপার ওভারে লখনৌএর পক্ষ থেকে ব্যাটিং করতে এসেছিলেন নিকোলাস পুরান। চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই পুরান এবং প্রথম বলেই তিনি উইকেট হারিয়ে ফেলেন। সুপার ওভারের মঞ্চে নিকোলাস পুরানের পারফরম্যান্স খুবই সীমিত। মোট ৫ বার সুপার ওভারে ব্যাটিং করেছেন নিকোলাস পুরান। ১০টি বল খেলে কেবলমাত্র ১ রান বানাতেই সক্ষম হয়েছেন তিনি।

Read More: হোটেলে অভিষেক শর্মাকে দেখে হ্যাঁচকা টান মহিলার, বিপাপে তারকা ব্যাটসম্যান, ভাইরাল ভিডিও !!

অন্যদিকে সুনীল নারিনের বলে বারবার ব্যর্থ হন পুরান। সুপার ওভারের মঞ্চে নারিনের বলে CPL’এর মঞ্চে পুরান মেডেন খেয়েছিলেন। গতকাল নারিন ১ রান দেন এবং দুই LSG ব্যাটসম্যানকে আউট করে দেন। এখানেই শেষ নয়, লখনৌ তাদের ব্যাটিং ইনিংসে মহসিন খানকে (Mohsin Khan) সাব আউট করে নিয়েছিল। মহসিনের ব্যাটিং হাত মন্দ নয়, তিনি বোলিং ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। তবে তাকে সাব আউট করার কারণে তাকে দিয়ে সুপার ওভারে বোলিং করাতে পারেনি LSG। KKR- এর হয়ে ব্যাটিং করতে আসেন রিঙ্কু ও পাওয়েল। প্রথম বলে চার হাঁকিয়ে জয় সুনিশ্চিত করে নিয়েছিলেন রিঙ্কু। গতকাল সহজ জয় হাতছাড়া করল লখনউ, এই পরাজয়ের পর পন্থ ও ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর প্রশ্ন উঠেছে।

Read Also: রঘুবংশীর আউট ঘিরে ঝড়! আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ কেকেআর শিবির

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *