IPL 2026: রবিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্টসের। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে কলকাতা। আবার একবার কেকেআরের টপ অর্ডার ভেঙে পড়ে। লখনউ দলের পেসার মহসিন খান কেকেআরের ব্যাটিং অর্ডারকে পুরোপুরি ভাবে চিহ্নবিচ্ছিন্ন করে দিয়েছে। তবে দলের কঠিন সময়ে হাল ধরেন রিংকু সিং (Rinku Singh)। তাঁর ব্যাট থেকে এসেছে ৫১ বলে অপরাজিত ৮৩ র্শনের ইনিংস। ওয়ান সাইড হিরো রিংকুর ব্যাটিং পারফরম্যান্সের উপর ভর করেই কেকেআর নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান তোলে।
অনবদ্য জয় ছিনিয়ে নিলো KKR

কালো মাটির উইকেটে এই রানটি অনেকটাই চাপে ফেলে দিয়েছিল লখনউ বাহিনীকে। মিচেল মার্শ (Mitchell Marsh) দ্রুত আউট হবে। তবে, এইডেন মার্করাম (৩১) কিছুটা হলেও লড়াই চালান। মাঝের দিকে ঋষভ পন্থ গুরুত্বপূর্ণ ৪২ রান করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। তবে পন্থ আউট হতেই একের পর এক উইকেট হারাতে থাকে LSG দলের ব্যাটসম্যানরা। শেষের দিকে হিম্মত সিং (১৯) এবং মোহম্মদ শামির (১১*) রানের দৌলতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ মাত্র ১ রান করতে পারে, যেখানে বল হাতে দাপুটে পারফরম্যান্স দেখান সুনীল নারিন। দুই লখনৌ ব্যাটসম্যানকে আউট করেছিলেন তিনি। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে চার মেরে জয় সুনিশ্চিত করে নেন রিঙ্কু সিং। আজকের এই জয়ের পর কেকেআর অষ্টম স্থানে পৌঁছে গেল এবং সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
এক ভক্ত লিখেছেন, “এরকম দুরন্ত পারফরম্যান্স দেখার জন্যই সবাই আইপিএলের দিকে মুখিয়ে থাকে।” এক ভক্ত লিখেছেন, “রিংকু সিংকে যতটা ধন্যবাদ জানান যায় ততটাই কম।” আর এক ভক্ত লেখেন, “সুনীল নারিন আজও সুপার ওভারের রাজা।” অন্য এক ভক্ত লিখেছেন, “কেকেআর যেভাবে ম্যাচ জিতেছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে।” আর এক ভক্তের দাবি, “এবারের আইপিএলের অন্যতম সেরা ম্যাচ এটি।”
দেখেনিন টুইট
Rinku Singh saving KKR from going out of the tournament pic.twitter.com/44rnDetf06
— Sagar (@sagarcasm) April 26, 2026
Battle of trash & garbage has accidentally produced a thriller, as KKR vs LSG went into super over with Shami's six when LSG needed 7 off 1 ball😭😭
— Rajiv (@Rajiv1841) April 26, 2026
IPL lovers right now pic.twitter.com/X4OjN4avcJ
— Sagar (@sagarcasm) April 26, 2026
Pooran vs Narine in super overs🥶
Balls- 7
Runs- 0
Wickets- 2 pic.twitter.com/o7zdA4Uy9V— Dinda Academy (@academy_dinda) April 26, 2026
Thankyou super over dikhane k liye jay shah saab pic.twitter.com/KPiMBP0LlC
— Wellu (@Wellutwt) April 26, 2026
Both teams are so trash they are finding it hard to select players for the super over 😭😭
— TukTuk Academy (@TukTuk_Academy) April 26, 2026
Its been 14 years & still no batter could figure out Sunil Narine's mystery spin 😭🔥 pic.twitter.com/klDadYrgZ6
— Ayyappan (@Ayyappan_1504) April 26, 2026