২০২৬ আইপিএল মৌসুমে (IPL 2026) এক উত্তেজনা পূর্ণ ম্যাচ দেখা গেল ৭ই মে বৃহস্পতিবার লখনৌয়ের একানা স্টেডিয়ামে। যেখানে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়েন্টস। সেই ম্যাচে ৯ রানের এক দুর্ধর্ষ জয় তুলে নিয়েছে লখনৌ। প্রথমে বৃষ্টির জন্য বিঘ্নিত হওয়ায় শুরু থেকেই ম্যাচটি অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে পরে ২০ ওভারের জায়গায় উনিশ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচটি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) শত রানের এক দুর্ধর্ষ ইনিংস খেললেন। তার এই ইনিংসের মাধ্যমে শুধুমাত্র প্রতিপক্ষ বোলারদের চাপেই ফেলেন নি একইসাথে লখনৌকে ২০৯ রানের এক শক্তিশালী স্কোর গড়ে দিতে সক্ষম হন।
অন্যদিকে বল হাতে প্রিন্স যাদব নিজের দক্ষতার প্রমাণ দেন। তার নেওয়া তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ম্যাচের গতিপথ বদলে দেয়। তবে ম্যাচের পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ শেষে যে ঘটনাটি সবচেয়ে আলোচনায় আসে সেটি হল কুনাল পান্ডিয়া এবং নিকোলাস পুরাণের মজার মুহূর্ত। পুরান মজা করে পান্ডিয়ার কলার ধরেন। তবে এটা ছিল খুবই সাধারণ এবং বন্ধুত্বপূর্ণ মুহূর্ত। যা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়।
Read More; বেটিং চক্রের সঙ্গে জড়িয়ে তারকাদের বান্ধবী, IPL’এ হানি-ট্র্যাপের আশঙ্কায় BCCI’এর কড়া পদক্ষেপ !!
পুরানের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ক্রুনাল
প্রসঙ্গত ক্রুনালের আগে এলএসজির হয়ে খেলেছেন।তাই দলের অনেক খেলোয়াড়ের সঙ্গে এই তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পুরাণের সঙ্গে এই মজার বিষয়টি তারই প্রতিফলন। এলএসজি শুরুতে খারাপ পারফরমেন্সের জন্য কিছুটা পিছিয়ে পড়লেও ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের এই জয় ৪ থেকে ৬ পয়েন্ট- এ নিয়ে এসেছে। যদিও প্লে-অফের লক্ষের পথটা এখনো বেশ কঠিন। প্রতিটা ম্যাচই তাদের কাছে কার্যত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
A heated moment happened between Krunal Pandya and Nicholas Pooran…
Coach Justin Langer stepped in and settled the situation. ❤️👌🏻 pic.twitter.com/rrh99AweZ9
— AdityaVarma (@AdityaVarma45_) May 8, 2026
প্রতিটা ম্যাচ জিতে ১৪ পয়েন্ট পেলেই হবে না সেইসাথে বড় ব্যবধানে জিততে হবে। আপাতত পরপর তারা দুটো ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে। দুটি ম্যাচের প্রথমটি চেন্নাইয়ে এবং দ্বিতীয়টি লখনৌতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলি এলএসসির কাছে আপাতত খুবই গুরুত্বপূর্ণ। লখনউয়ের কাছে ভবিষ্যতের পথ সহজ হবে না। তবে, আরসিবির কাছে প্লেঅফে পৌঁছানোর রাস্তা একেবারে পরিষ্কার।