RR vs GT TOSS REPORT: টসে জিতল রাজস্থান, রিয়ানকে বাদ দিয়ে একাদশে চমক যশস্বীদের !! 1

আইপিএলে (IPL 2026) আজ শনিবারের বড়দিনে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে। এই বছর রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থান। তবে শেষ কয়েকটা ম্যাচে একাদশের একাধিক সমস্যা সামনে উঠে এসেছে। প্লে ওফে জায়গা করে নিতে হলে বর্তমানে প্রতিটা ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে গুজরাট প্রথম দিকে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিল। তবে এরপর ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে দুরন্ত কামব্যাক করেছে শুভমান গিলরা (Shubman Gill)। আজ দুই পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে দুই দলই একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Read More: ভারতীয় ক্রিকেট বড় বদল, রাহুল-পন্থ-স্কাইদের ছাড়া আগামীর চিন্তায় BCCI !!

IPL ম্যাচের সময়সূচি-

Ipl 2026
GT vs RR | Images: Getty Images

রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স

ম্যাচ: ৫২

তারিখ: ০৯/০৫/২০২৬

ভেন্যু: সয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুর

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

RR vs GT Match Preview-

RR vs GT TOSS REPORT: টসে জিতল রাজস্থান, রিয়ানকে বাদ দিয়ে একাদশে চমক যশস্বীদের !! 2
GT vs RR | Images: Getty Images

রাজস্থান রয়্যালস এই বছর আইপিএলে ৪ ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল। এরপর ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে কিছুটা পিছিয়ে পড়েছে রিয়ান পরাগরা। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে মাঠে নেমেছিল তারা। ম্যাচে অধিনায়কের বিধ্বংসী ব্যাটিং’এ হাত ধরে ২২৫ রান সংগ্রহ করে রাজস্থান। কিন্তু এই রান তাড়া করতে নেমে কেএল রাহুল (KL Rahul) এবং পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ফলে দিল্লি ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

অন্যদিকে গুজরাট ১০ ম্যাচের মধ্যে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে লড়াই চালাচ্ছে। পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় গিল বাহিনী। ম্যাচে ব্যাট হাতে সাই সুদর্শন (Sai Sudarshan), ওয়াশিংটন সুন্দররা (Washington Sundor) দুরন্ত ফর্মে ছিলেন। এখনও পর্যন্ত রাজস্থান এবং গুজরাট আইপিএলে মোট ৯ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩ টি ম্যাচে আর‌আর এবং ৬ টি ম্যাচে জিটি জয়লাভ করেছে।‌

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।

RR’এর একাদশ-

যশস্বী জয়সওয়াল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরান হেটমায়ার, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, শুভম দুবে, দাশুন শানাকা, জোফরা আর্চার, ব্রিজেশ শর্মা, তুষার দেশপান্ডে, জস রাজ পাঁজা

ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব সূর্যবংশী, আদাম মিলনে, রবি বিষ্ণোই, সুশান্ত মিশ্র রবি সিং

GT’এর একাদশ-

সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, নিশান্ত সিন্ধু, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ

ইমপ্যাক্ট প্লেয়ার- প্রসিদ্ধ কৃষ্ণা, অনুজ রাওয়াত, গ্লেন ফিলিপস, সাই কিশোর, কুমার কুশাগ্ৰ

Read Also: সূর্যকুমার-গিলকে টপকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে শ্রেয়াস, বড় সিদ্ধান্তের পথে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *