"অ্যালেনের মার ক্যাওড়াতলা পার..." দিল্লিকে একতরফা ভাবে হারালো KKR, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

চলতি আইপিএলের ৫১তম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে জয় সুনিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে দিল্লি। কেকেআরকে আটকাতে এই রানটি যথেষ্ট ছিল না। দিল্লির হয়ে অনবদ্য ব্যাটিং করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তিনি মাত্র ২৯ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিনি ব্যতীত বাঁকি দিল্লির ব্যাটসম্যানদের বেশ সমস্যার মুখোমুখি হতে দেখা গিয়েছিল। রাহুল (২৩), অক্ষর প্যাটেল (২২), আশুতোষ শর্মা (৩৯) রানের লড়াকু ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।

অনবদ্য জয় KKR’এর

Kkr
DC vs KKR | Image: Getty Images

কেকেআরের হয়ে কার্তিক ত্যাগী ও অনুকূল রায় দুটি করে উইকেট তুলে নেন। এছাড়া সুনীল নারিন, বৈভব আরোরা এবং ক্যামেরন গ্রিন একটি উইকেট তুলে নেন। সহজ লক্ষমাত্রা তাড়া করতে এসে মাত্র ১৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলে ৮ উইকেটের বড় জয় ছিনিয়ে নিল নাইট শিবির। ম্যাচের নায়ক নিঃসন্দেহে ফিন অ্যালেন। ব্রান্ডন ম্যাককালাম ও ভেঙ্কটেশ আইয়ারের পর তৃতীয় কেকেআরের ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি জুড়ে দিলেন নিউজিল্যান্ডের এই বিধ্বংসী ব্যাটার। কেবলমাত্র ৪৭ বলেই অপরাজিত ১০০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শুরুতে অবশ্য অধিনায়ক অজিঙ্কা রাহানে ৯ বলে ১৩ রান করে রান আউট হন। এরপর অঙ্গকৃষ রঘুবংশীও ১ রানে আউট হয়ে যান। শেষের দিকে ক্যামেরন গ্রিন ২৭ বলে অপরাজিত ৩৩ রান করে কেকেআরের জয় সুনিশ্চিত করে নেন। এই জয়ের পর কেকেআর পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে।

আজকের জয়ের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। এই ভক্ত লিখেছেন, “অ্যালেন ঝরে উড়ে গেল দিল্লি।”, “দিল্লিকে আইপিএল থেকে ব্যান করা উচিত।”, এক ভক্তের দাবি, “এরকম বাজে খেললে দিল্লির পক্ষে কাপ জেতা কোনোদিন সম্ভব নয়।”, আর এক ভক্তের দাবি, “অক্ষরের দলে কি কাজ সেটাই বুঝতে পারছি না।”

দেখেনিন টুইট

Read Also: ফিন অ্যালেনের বিধ্বংসী শতরান, দিল্লিকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত KKR’এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *