"ব্যান্ড বাজিয়ে দিয়েছে..", গিল-সুদর্শনের ব্যাটিংয়ে গুজরাটের রানের পাহাড়, কটাক্ষের মুখে রাজস্থান !! 1

শনিবার আইপিএলের (IPL 2026) আর‌ও একটি হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আজ চোটের কারণে একাদশে নেই রিয়ান পরাগ (Riyan Parag)। গুজরাটের হয়ে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শুভমান গিল। দুজনে মিলে আজ দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ফলে প্রথম ইনিংসে বিশাল রানের লক্ষ্যমাত্রা দিল গুজরাট।

Read More: ভারতীয় ক্রিকেট বড় বদল, রাহুল-পন্থ-স্কাইদের ছাড়া আগামীর চিন্তায় BCCI !!

বিশাল লক্ষ্যমাত্রা দিল গুজরাট-

"ব্যান্ড বাজিয়ে দিয়েছে..", গিল-সুদর্শনের ব্যাটিংয়ে গুজরাটের রানের পাহাড়, কটাক্ষের মুখে রাজস্থান !! 2
RR vs GT | Image: Getty Images

আজ গুজরাটের হয়ে ওপেনিং করতে আসেন সাই সুদর্শন ও শুভমান গিল। দুজনে মিলে ৬৫ বলে ১১৮ রানের পার্টনারশিপ গড়েন। ৩৬ বলে ৫৫ করেন সাই। ৬ টি চার এবং ২ টি ছয় আসে তার ব্যাট থেকে। এরপর জস বাটলার (Jos Buttler) হাল ধরার চেষ্টা করলেও বড়ো ইনিংস গড়তে পারেননি। তিনি ১০ বলে ১৩ রান করে আজ ফিরে যান।‌ অন্যদিকে ৪৪ বলে ৮৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক। তিনি ৯ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকান আজ।

এরপর ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) দলকে ভরসা দেন। তিনি জেসন হোল্ডার (Jeson Holder) এবং রাহুল তেওয়াটিয়ার (Rahul Tewatia) সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন। তিনি ২ টি চার এবং ৩ টি ছয় হাঁকান। এছাড়াও ৪ বলে ১৪ রানে অপরাজিত থাকেন রাহুল। ফলে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে গুজরাট টাইটান্স। উল্লেখ্য রাজস্থান রয়্যালসের হয়ে আজ ব্রিজেশ শর্মা (Brijesh Sharma) ৪ ওভারে ৪৭ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন যশ রাজ পুঞ্জ এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “সাই সুদর্শন এবং শুভমান গিল আজ প্রথম থেকেই দলকে এগিয়ে নিয়ে যান। অসাধারণ টি-টোয়েন্টি ব্যাটসম্যান গিল। তিনি ধারাবাহিকভাবে রান করছেন। এইরকমভাবে ব্যাটিং অব্যাহত থাকলে গুজরাট এই বছর ফাইনালে পৌঁছাবে।” বলে উল্লেখ করেছেন সমর্থকরা। “রাজস্থান ভালো শুরু করলেও টুর্নামেন্ট যত এগিয়ে যাচ্ছে ফালতু দল হয়ে যাচ্ছে তারা। জোফ্রা আর্চার‌, তুষার দেশপান্ডে একেবারেই ভালো বোলিং করতে পারিনি। উইকেট তুলতে ব্যর্থ হয়েছেন।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা।‌

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: সূর্যকুমার-গিলকে টপকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে শ্রেয়াস, বড় সিদ্ধান্তের পথে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *