পুরুষদের সঙ্গে সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। এই বছর মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ (Women WC 2025) ভারত শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করছে। ব্লু ব্রিগেডরা এই টুর্নামেন্টে পরপর জয় তুলে নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়ে গেছে। সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা হয়ে উঠেছে যথেষ্ট কঠিন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) অবসরের জল্পনা সামনে উঠে এল।
Read More: পার্থের মাটিতে ১৭৬.৫ কিমি বেগে বল করে চর্চায় মিচেল স্টার্ক, ভেঙে গেল শোয়েব আখতারের সর্বোচ্চ গতির রেকর্ড !!
ধারাবাহিকভাবে হার ভারতের-

চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কার (IND W vs SL W) বিপক্ষে মাঠে নেমেছিল। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ৫৯ রানে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। এরপর পাক বাহিনীর (IND W vs PAK W) বিপক্ষে ৮৮ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়ে নিজেদের দাপট বজায় রেখেছিল হরমনপ্রীতরা। কিন্তু বর্তমানে টুর্নামেন্টে পরপর তিন ম্যাচে পরাজিত হয় পিছিয়ে পড়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার (IND W vs SA W) বিপক্ষে ৩ উইকেটে পরাজিত হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৩ উইকেটে হারের সম্মুখীন হয় তারা।
গতকাল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের (ENg dবিপক্ষে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। ম্যাচে ইংলিশ বাহিনী প্রথম ইনিংসে ব্যাটিং করে ২৮৮ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ওপেনার স্মৃতি মান্ধানা জ্বলে ওঠেন। ৯৪ বলে ৮৮ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। অন্যদিকে হরমনপ্রীতের ৭০ রানে এবং দীপ্তি শর্মার ৫০ রানে ভর করে ভারত জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৪ রানে হারের সম্মুখীন হয় তারা।
অবসরের পথে হরমনপ্রীত-

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে গত কয়েক বছরে হরমনপ্রীত (Harmanpreet Kaur) নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তার আগ্রাসী মনোভাব সতীর্থদের সব সময় আত্মবিশ্বাস দেয়। এই বছর বিশ্বকাপে অনেক আশা নিয়ে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু শেষ তিন ম্যাচে কাছাকাছি পৌঁছেও দলকে জয় এনে দিতে পারেননি। সূত্র অনুযায়ী এই হতাশা থেকে এবার অবসরের পথে হাঁটতে চলছেন তারকা মহিলা ব্যাটার।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বক্তব্যে ধরা পড়ল সেই ইঙ্গিত। হরমনপ্রীত কৌর বলেন, “কঠোর পরিশ্রম করে ম্যাচগুলো শেষ পর্যন্ত নিয়ে গিয়েও হেরে গেছি। এটা সত্যিই হতাশাজনক। একটা অনুভূতি অনুভব করছি। এখন আমাদের শেষ লাইনটা অতিক্রম করতে হবে আর কিছু করার নেই।” এরপরই মনে করা হচ্ছে অবসরের পথে হাঁটতে পারেন। উল্লেখ্য ভারতীয় মহিলা দলের অধিনায়ক এখনও পর্যন্ত দেশের হয়ে ১৫৭ ম্যাচ টি ওডিআই ম্যাচে ৪২৯০ রান সংগ্রহ করেছেন।