ind-vs-eng-ashwin-gets-ben-duckett-out

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে আজ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। টসের সিদ্ধান্ত পক্ষে যায় নি টিম ইন্ডিয়ার। প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। সফরকারী দলের হয়ে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওপেন করতে মাঠে নেমেছিলেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। কোচ হিসেবে ইংল্যান্ড সাজঘরে ব্রেন্ডন ম্যাকালামের প্রবেশের পর থেকেই টেস্ট খেলার ধরণ বদলে ফেলেছে ইংল্যান্ড। প্রথাগত মন্থর ক্রিকেটের বদলে লাল বলের ফর্ম্যাটেও দ্রুত গতির ক্রিকেট খেলছে তাঁরা। কোচ ম্যাকালামের ডাক নামের সাথে মিলিয়ে সংবাদমাধ্যম এই স্ট্র্যাটেজির নাম দিয়েছে ‘বাজবল।’ আজ ভারতের পিচেও ঝলক দেখা গেলো বাজবলের।

Read More: “বিরাট ক্রিকেটের টম উডস…” টেস্ট সিরিজের আগেই কোহলিকে নিয়ে মস্ত বড় বয়ান দিলেন প্রাক্তন ইংলিশ ক্যাপ্টেন !!

সিরাজ ও বুমরাহ’র হাতে নতুন বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত। বেশ কয়েকবার স্যুইং-এ ডাকেট ও ক্রলিকে পরাস্ত করলেও উইকেট তুলতে সক্ষম হন নি দুই তারকা পেসারই। বরং স্কোরবোর্ডকে সচল রাখতে সক্ষম হয়েছিলেন দুই ওপেনার। অফ সাইডে বেশ কিছু চমকপ্রদ শট মারেন ডাকেট। জাদেজাকে জোড়া স্যুইপ মেরে নজর কেড়েছিলেন তিনি। দিনের প্রথম সেশনে যখন জাঁকিয়ে বসার ইঙ্গিত দিচ্ছে সফরকারী দল, তখন রবিচন্দ্রণ অশ্বিনের অভিজ্ঞতাই ফের ম্যাচে ফেরালো টিম ইন্ডিয়াকে। ম্যাচের ১২তম ওভারে বোলিং করতে এসেছিলেন তামিলনাড়ুর অফস্পিনার। ওভারের পঞ্চম বলটিতে ভারতীয় দলকে কাঙ্ক্ষিত উইকেট এনে দিলেন তিনি।

অশ্বিনের ডেলিভারিটি পিচে পড়ার পর বেশ খানিকটা ভেতরের দিকে ঢুকে এসেছিলো। লাইন বুঝতে পারেন নি ডাকেট। তাঁর বাড়িয়ে দেওয়া ব্যাট এড়িয়ে বল আছড়ে পড়ে প্যাডে। ভারতীয় দলের আবেদনে আঙুল তুলতে দেরী করেন নি আম্পায়ার। নন-স্ট্রাইকার জ্যাক ক্রলির সাথে আলোচনার পর ডিআরএস-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ডাকেট। রিপ্লে’তে দেখা যায় যে বল লেগস্টাম্পে স্পর্শ করত। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বজায় রাখেন তৃতীয় আম্পায়ার’ও। প্রথম উইকেট খোয়ায় ইংল্যান্ড। ৫৫ রানের মাথায় প্রথম উইকেট পড়লো তাদের। ওপেন করতে নেমে ৭টি চারের সাহায্যে ৩৯ বলে ৩৫ রান করে ফিরলেন বেন ডাকেট।

দেখে নিন বেন ডাকেটের উইকেট’টি-

Also Read: IND vs ENG: “ওকে ছাড়া মেরুদন্ডহীন..”, বিরাটকে ছাড়া ভারতীয় ব্যাটিং নিয়ে বড় খোলসা ইংল্যান্ড তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *