IPL-এর পর এবার BBL! ভারতের মাটিতে ঐতিহাসিক ম্যাচের ইঙ্গিত নয়, নিশ্চিত করলো BCCI 1

ভারতের বিশাল ক্রিকেট বাজারকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন আইপিএল (IPL) চেয়ারম্যান অরুণ ধুমাল। তাঁর বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে ভারতের মাটিতে বিগ ব্যাশ লিগ (BBL)-এর ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে এবং এ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। এক সাক্ষাৎকারে ধুমাল বলেছেন, “ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় বাজার। তাই বিদেশি লিগগুলির ভারতের দর্শকদের কাছে পৌঁছতে আগ্রহী হওয়া অস্বাভাবিক নয়। ক্রিকেট অস্ট্রেলিয়াও ভারতীয় সমর্থকদের আরও কাছাকাছি যেতে চায়।

তিনি আরও জানান, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী বিবিএলের একটি ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।  আইপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ও বিভিন্ন লিগের মধ্যে ভারসাম্য নিয়ে প্রশ্ন করা হলে ধুমাল বলেন, “কোনও ক্রিকেটার কোথায় খেলবেন, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। এ নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়। আইপিএল বিশ্বের অন্যতম বড় টি-টোয়েন্টি প্রতিযোগিতা, তবে প্রত্যেক খেলোয়াড়ের নিজের পছন্দ ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।

Read More: রঞ্জি খেলারও যোগ্য নন এই খেলোয়াড়, একাধিক সুযোগ দিয়ে যাচ্ছেন গৌতম গম্ভীর !!

IPL’এর পাশাপশি ভারতের মাটিতে বসবে BBL’এর আসর

Arun Dhumal, ipl
Arun Dhumal | Image: Twitter

এদিকে, তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আইপিএল চেয়ারম্যান। তাঁর মতে, বৈভব শুধুমাত্র আইপিএলের সাফল্যের জন্য নয়, দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্সের জোরেই আলোচনায় উঠে এসেছে। ধুমাল বলেন, “আমি মনে করি না যে শুধুমাত্র আইপিএলের কারণে বৈভবের নাম সামনে এসেছে। অনূর্ধ্ব-১৯ স্তরে সে অসাধারণ ক্রিকেট খেলেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ইনিংস খেলে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছে। তার প্রতিভা এবং ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এই জায়গায় নিয়ে এসেছে।

তিনি আরও যোগ করেন, “বয়স নয়, মাঠের পারফরম্যান্সই একজন ক্রিকেটারের পরিচয় তৈরি করে। বৈভবের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি আশা করি খুব শীঘ্রই তাকে ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে।” উল্লেখ্য, সাম্প্রতিক আইপিএল মরশুমে বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছেন। রান সংগ্রহের পাশাপাশি একাধিক ব্যক্তিগত পুরস্কারও জিতেছেন তিনি। ফলে ভারতীয় ক্রিকেটের আগামী দিনের সম্ভাবনাময় তারকা হিসেবেই দেখা হচ্ছে এই তরুণ ক্রিকেটারকে।

Read Also: ফাইনালের উত্তেজনা ছাপাল বিতর্ক, মাঠেই মেজাজ হারালেন মুম্বইয়ের দুই দলের ক্রিকেটাররা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *