aus-vs-wi-maxwell-huge-six-at-adelaide

AUS vs WI: গাব্বার মাঠে টেস্ট জিতে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ দল। টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকা অজিদের বিরুদ্ধে সিরিজ ১-১ ড্র রাখতে পেরেছিলো ক্যারিবিয়ান শিবির। কিন্তু গাব্বার সাফল্যের পর তাদের পারফর্ম্যান্সের গ্রাফ ক্রমশ নিম্নগামী। তিন ম্যাচের ওডিআই সিরিজে (AUS vs WI) কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সারির দল খেলিয়েও সহজ ৩-০ জয় তুলে নিয়েছে ছয় বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর টি-২০তেও খড়কুটোর মত উড়ে যাওয়ার পথে তারা। কুড়ি-বিশের ফর্ম্যাটের একঝাঁক বিশেষজ্ঞ ক্রিকেটার রয়েছে ‘মেন ইন মেরুন’ শিবিরে। কিন্তু তা সত্ত্বেও তিন ম্যাচের সিরিজে (AUS vs WI) আপাতত ২-০ ফলে পিছিয়ে তারা। হোবার্টে গত ৯ তারিখ ১১ রানে হেরেছিলো ওয়েস্ট ইন্ডিজ। আজ অ্যাডিলেডে ক্যারিবিয়ানদের হারতে হলো ৩৪ রানের ব্যবধানে।

প্রথম ম্যাচে ৩৬ বলে ৭০ করে ম্যাচ জিতিয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আজ বিধ্বংসী ব্যাটিং করতে দেখা গেলো গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell)। স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। মাসখানেক আগে আফগানিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য ২০১* রানের ইনিংস খেলেছিলেন ওডিআই বিশ্বকাপে। তারপর ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলেছিলেন শতরানের ইনিংস। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের তিন অঙ্কের মাইলস্টোন পেরোলেন তিনি। ৫৫ বলে তাঁর ব্যাট থেকে এলো ১২০ রানের দুর্দান্ত ইনিংস। ১২টি চার ও ৮টি বিশাল ছক্কা হাঁকান ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তাঁর দাপটে অজিরা পৌঁছায় ২৪১ রানে। রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেলরা ঝোড়ো ইনিংস খেলেও ২০৭ রানের বেশী এগোতে পারেন নি।

Read More: U-19 World Cup: নজর কাড়লেন রাজ লিম্বানি, খেতাবী যুদ্ধে অস্ট্রেলিয়াকে ২৫৩ রানে আটকে দিলো ‘বয়েজ ইন ব্লু’ !!

আলঝারিকে আছড়ে ফেললেন ম্যাক্সওয়েল-

Glenn Maxwell | AUS vs WI | Image: Getty Images
Glenn Maxwell | AUS vs WI | Image: Getty Images

আফগানিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০তে পঞ্চম শতরান করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আজ তাঁর রেকর্ডে ভাগ বসালেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। চোখধাঁধানো একঝাঁক শট আজ দেখা গিয়েছে ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ব্যাটে। কিন্তু আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে ইনিংসের ১২তম ওভারে আলঝারি জোসেফকে (Alzharri Joseph) মারা তাঁর ছক্কাটি। ওভারের দ্বিতীয় বলটি গুডলেন্থে করেছিলেন আলঝারি। প্রায় ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতির ডেলিভারিকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। অ্যাডিলেডের গ্যালারির দ্বিতীয় টিয়ারে গিয়ে পড়ে বল’টি। পরে দেখা যায় ১০৯ মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল। অজি ক্রিকেটমহলে ‘দ্য বিগ শো’ নামে পরিচিত ম্যাক্সওয়েল। আলঝারিকে মাঠের বাইরে আছড়ে ফেলে নামের সার্থকতা প্রমাণ করলেন তিনি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে খেলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। এতদিন আলঝারি জোসেফ গায়ে চাপাতেন গুজরাত টাইটান্সের (GT)জার্সি। এবারের মিনি নিলামে ১১ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই (RCB) যোগ দিয়েছেন আলঝারি। ভবিষ্যতের সতীর্থের প্রতি ম্যাক্সওয়েলের নির্দয় প্রহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতা করতে ছাড়েন নি নেটিজেনরা। ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) চার-ছক্কায় খানিক ব্যাকফুটে গেলেও পরে অবশ্য সামলে নেন আলঝারি। ৪ ওভারের স্পেল শেষ করেন ৩১ রান খরচ করে। রানের উৎসবের ম্যাচে ৭.৮-এর ইকোনমি তারিফযোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলীয় অধিনায়ক মিচেল মার্শের (Mitchell Marsh) উইকেটও নেন তিনি। ১২ বলে ২৯ রানের ইনিংস খেলেন মার্শ। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের আগে দলের পারফর্ম্যান্স আত্মবিশাস যোগাবে অজিদের।

দেখে নিন ম্যাক্সওয়েলের ছক্কা’টি-

Also Read: AUS vs WI: ওয়েস্ট ইন্ডিজের গাব্বা বিজয়ের দিনে নেটিজেনদের স্মৃতিতে উজ্জ্বল ঋষভ পন্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *