বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আকাশ দীপ, জান্নাতের হুরের সাথে ঘুরবেন সাত পাক !! 1

চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন ভারতীয় পেসার আকাশ দীপ (Akash Deep)। আইপিএলের আগেই গুরুতর চোট পেয়েছিলেন আকাশদীপ। যে কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে যেতে হয়েছিল তাঁকে। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে বিদেশের মাঠে নিয়মিত সদস্য তিনি। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছেন তিনি। তবে, এবার ক্যারিয়ারের বাইরে ব্যাক্তিগত জীবনে বড় সুখবর দিতে চলেছেন তিনি। আগামী ২৪ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই তাঁর বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজনদের মধ্যেও উৎসবের আবহ তৈরি হয়েছে।

সূত্রের খবর, আকাশদীপের হবু স্ত্রী অক্ষিতা সিং বিহারের রোহতাস জেলার দেহরি-অন-সোন এলাকার মানিকপুর গ্রামের বাসিন্দা। এটি সম্পূর্ণরূপে পারিবারিকভাবে ঠিক হওয়া বিয়ে। দুই পরিবারের সম্মতিতেই এই সম্পর্কের সূচনা হয়েছে। অক্ষিতা একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং তাঁর বাবা হলেন অমিত সিং। যদিও আকাশ প্রচারের আলো থেকে দূরেই থাকেন, তবুও এই বিয়েকে ঘিরে স্থানীয় এলাকায় যথেষ্ট উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিয়ের অনুষ্ঠান একাধিক ধাপে সম্পন্ন হবে। ২১ জুন তিলক অনুষ্ঠান, ২২ জুন মেহেন্দি এবং ২৩ জুন হলদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Read More: “একাই খেল, বোকা%&…” শুভমান গিলের উপর রেগে লাল রোহিত, লাইভ ক্যামেরায় দিলেন গালি !!

বিবাহ ঠিক হলো আকাশ দীপের

আকাশ দীপ
Akash Deep | Image: Twitter

এরপর ২৪ জুন ঐতিহ্য মেনে বিয়ের শোভাযাত্রা বের হবে এবং সেই দিনই সাত পাক ঘুরে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আকাশদীপ ও অক্ষিতা। জানা গিয়েছে, নিজের পৈতৃক এলাকাতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। অন্যদিকে, ক্রিকেটীয় কেরিয়ারের দিক থেকে বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আকাশদীপ। কোমরের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে তিনি আইপিএল ২০২৬-এ অংশ নিতে পারেননি। কলকাতা নাইট রাইডার্স মিনি নিলামে তাঁকে ১ কোটি টাকার ভিত্তিমূল্যে দলে নিলেও চোট কাটিয়ে ফিট হয়ে উঠতে ব্যর্থ হওয়ায় একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তাঁর।

বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন ভারতীয় পেসার। মাঠে ফেরার অপেক্ষার পাশাপাশি জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। ক্রিকেটে প্রত্যাবর্তনের আগে ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাইছেন আকাশদীপ। তাঁর বিয়েতে ক্রিকেট ও রাজনৈতিক মহলের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে আকাশ দীপ ১০টি টেস্ট খেলেছেন যেখানে তিনি ২৮টি উইকেট তুলে নিয়েছেন।

Read Also: টিম ইন্ডিয়ার জন্য স্বস্তির খবর, ইংল্যান্ড সিরিজে দলে ফিরছেন কিং কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *