৪,৪,৪,৪,৪,৬... ভারতীয় ক্রিকেটে নতুন 'সূর্যবংশী'র আবির্ভাব, ব্যাট হাতে তুললেন 'টর্নেডো' !! 1

ভারতীয় ক্রিকেটে এখন অন্যতম আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ১৫ বছর বয়সেই দুর্দান্ত প্রতিভার পরিচয় দিয়ে তিনি ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন। তবে এবার আলোচনায় উঠে এলেন তাঁর ছোট ভাই আশীর্বাদ সূর্যবংশীও। মাত্র ১০ বছর বয়সে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে সকলকে চমকে দিয়েছে এই খুদে ক্রিকেটার। সম্প্রতি বিহারের একটি স্থানীয় অনুশীলন ম্যাচে ক্রিকেট অ্যাকাডেমি তাজপুরের হয়ে মাঠে নামে আশীর্বাদ। সেই ম্যাচেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে দুরন্ত একটি সেঞ্চুরি দিয়েছেন তিনি। তাঁর খেলার স্কোরকার্ড এখন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল।

মাত্র ৮৭ বল মোকাবিলা করে ১০৩ রানের দাপুটে ইনিংস খেলেছেন আশীর্বাদ। তার এই ঝকঝকে ইনিংসে ছিল ২০টি চার এবং একটি ছক্কা। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে ওঠে সে। এত কম বয়সে এমন পরিণত ব্যাটিং দেখে ক্রিকেটমহলে শুরু হয়েছে আলোচনা। অনেকেই মনে করছেন, তার মেজ ডাডা বৈভবের মতো আশীর্বাদও ভবিষ্যতে বড় মঞ্চে নিজের ছাপ ফেলতে পারে। ক্রিকেটের প্রতি তার আগ্রহ এবং দক্ষতা ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় কোচ ও ক্রিকেটপ্রেমীদের।

Read More: KKR’কে ঘিরে ব্যস্ততার খেসারত, প্রাপ্য ৩ লক্ষ টাকা চেয়ে CAB’র দ্বারস্থ ক্লাব !!

ঝড়ো ইনিংস খেললেন বৈভবের ছোট ভাই

বৈভব
Aashirwad Sooryavanshi | Image: Twitter

ছোট ছেলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি পরিবার। আশীর্বাদের বাবা সঞ্জীব সূর্যবংশী সামাজিক মাধ্যমে ছেলের কৃতিত্বের কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি আশীর্বাদের প্রথম সেঞ্চুরি এবং ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য সকলের আশীর্বাদ ও শুভকামনা কামনা করেছেন। উল্লেখ্য, বৈভব সূর্যবংশীও অল্প বয়সেই ক্রিকেট জগতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। সাম্প্রতিক সময়ে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আরও পরিচিত করে তুলেছে। সেই কারণেই আশীর্বাদের এই সেঞ্চুরিকে ঘিরেও উৎসাহ বেড়েছে ক্রিকেটমহলে।

সম্প্রতি ভারতীয় দলে সুযোগ করে নিয়েছেন বৈভব। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে অভিষেক হতে পারে বৈভবের। আইপিএলের মঞ্চে এই মৌসুমে দাপুটে ব্যাটিং করেন বৈভব। ব্যাট হাতে তিনি, ১৬ ম্যাচে ৪৮.৫০ গড়ে এবং ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান বানিয়েছেন। এমনকি ব্যাট হাতে হাঁকিয়েছেন ১টি শতরান ও ৫টি অর্ধশতরান। তাছাড়া তিনি ৬৩টি চার এবং ৭২টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। দুই প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে এখন স্বপ্ন দেখছেন তাঁদের সমর্থকরা। বৈভবের সাফল্যের পর আশীর্বাদের এই শতরান যেন সূর্যবংশী পরিবারের ক্রিকেটযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করল। ভবিষ্যতে এই খুদে ক্রিকেটার কতদূর এগিয়ে যেতে পারে, সেদিকেই এখন নজর সবার।

Read Also: পরিবর্তনের রাজ্যে দাদাগিরির দায়িত্ব হারালেন সৌরভ গাঙ্গুলি, সঞ্চালনা করবেন মোদির কলিজার টুকরো !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *