
২০২৫ আইপিএল থেকে আজিঙ্কা রাহানে নাইটদের অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। কিন্তু নেতৃত্বের দায়িত্বে সেইভাবে প্রভাব ফেলতে পারছেন না। গত বছর ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি নাইট বাহিনী। এই বছরও কেকেআর প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে হারের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়ে। ব্যাট হাতেও ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন এই অভিজ্ঞ তারকা। তিনি চলতি আইপিএলে ১৩ ম্যাচের মধ্যে মাত্র ২৭২ রান সংগ্রহ করেছেন। মাত্র ১ টি অর্ধশতরান এসেছে তার ব্যাট থেকে। ব্যাটিং স্ট্রাইক রেট মাত্র ১৩০.১৪। ফলে এই তারকাকে নাইট বাহিনী বাদ দেবে বলেই খবর সামনে এসেছে।