আইপিএলের (IPL 2026) মঞ্চে বর্তমানে টুর্নামেন্টের প্লে অফে পৌঁছানোর লড়াই টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আজ রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। দুই দলই বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন রিয়ান পরাগ (Riyan Parag) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। ফলে আজকেও তারা জয় তুলে নিয়ে এগিয়ে যেতে চাইছে। তবে এই ম্যাচে হায়দ্রাবাদকে নেতৃত্ব দিচ্ছেন প্যাট কামিন্স (Pat Cummins)। জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ইতিমধ্যেই নতুন করে একাদশ নিয়ে কৌশল তৈরি করেছে রাজস্থান ও হায়দ্রাবাদ।
Read More: পাঞ্জাব ম্যাচের আগে বড় ধাক্কা দিল্লি শিবিরে! অনুশীলনে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি তরুণ তুর্কি
IPL ম্যাচের সময়সূচি-

রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ
ম্যাচ: ৩৬
তারিখ: ২৫/০৪/২০২৬
ভেন্যু: সয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুর
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
RR vs SRH Match Preview-

রাজস্থান রয়্যালস এই বছর রিয়ান পরাগের নেতৃত্বে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ৭ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে তারা। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) মাত্র ১৬০ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল রাজস্থান। এই দলের হয়ে বল হাতে জ্বলে উঠেছিলেন জোফ্রা আর্চার (Jofra Archer), নন্দ্রে বার্গার (Nandre Burger)। ফলে ৪০ রানে বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi) জয় ছিনিয়ে নেয়।
অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ বর্তমানে পরপর শেষ ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে। এই বছর এর আগেই রাজস্থানকে ৫৭ রানে পরাজিত করেছে তারা। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৪৭ রানে পরাজিত করে হায়দ্রাবাদ। এই ম্যাচে অভিষেক শর্মার (Abhishek Sharma) ব্যাট থেকে এসেছিল দুরন্ত শতরান। উল্লেখ্য এখনও পর্যন্ত এসআরএইচ এবং আরআর আইপিএলে মোট ২২ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯ টি ম্যাচে রাজস্থান এবং ১৩ টি ম্যাচে হায়দ্রাবাদ জয়লাভ করেছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদ।
RR’এর একাদশ-
যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, তুষার দেশপান্ডে, ব্রিজেশ শর্মা, নন্দ্রে বার্গার
ইমপ্যাক্ট প্লেয়ার- লহুান ড্রে প্রিটোরিয়াস, রবি সিং, , শুভম দুবে, রবি বিষ্ণোই, সন্দীপ শর্মা
SRH’এর একাদশ-
অভিষেক শর্মা, ইশান কিশান, হেনরিক ক্লাসেন, সলিল অরোরা (উইকেটকিপার), অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), সাকিব হুসেন, শিবাং কুমার, ঈশান মালিঙ্গা, প্রফুল হিঙ্গে
ইমপ্যাক্ট প্লেয়ার: ট্র্যাভিস হেড, লিয়াম লিভিংস্টোন, হর্ষাল প্যাটেল, রবিচন্দ্রন স্মরন, হর্ষ দুবে