আইপিএলের (IPL 2026) প্রতিটা ম্যাচের দিকে ক্রিকেট ভক্তদের কড়া নজর রয়েছে। আজ পাঞ্জাব কিংস (Punjab Kings) বনাম দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ম্যাচ প্রথম থেকেই টানটান উত্তেজনাপূর্ণ ছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জ্বলে উঠেছিলেন কেএল রাহুল (KL Rahul) এবং নিতীশ রানা (Nitish Rana)। ফলে দিল্লি ২৬৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠে প্রিয়াংশ আর্য (Priyansh Arya) থেকে প্রভসিমরান সিং (Prabhshimran Singh)। এরপর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দায়িত্ব কাঁধে তুলে নেন। শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে দুরন্ত জয় ছিনিয়ে এনে দিলেন তিনি।
Read More: পাঞ্জাব ম্যাচের আগে বড় ধাক্কা দিল্লি শিবিরে! অনুশীলনে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি তরুণ তুর্কি
PBKS’এর ঐতিহাসিক জয়-

আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হন পাথুম নিশঙ্কা (Pathum Nissanka)। তবে কেএল রাহুল নীতিশ রানার সঙ্গে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৯৫ বলে ২২০ রানের পার্টনারশিপ গড়েন তারা। ৪৪ বলে ৯১ রান করেন নীতিশ। তার ব্যাট থেকে আসে ১১ টি চার এবং ৪ টি ছয়। অন্যদিকে রাহুল ৬৭ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন। প্রথম ভারতীয় হিসেবে আইপিএলের ১৫০ রান করার নজির স্থাপন করেন তিনি।
তার ব্যাট থেকে আসে ১৬ টি চার এবং ৯ টি ছয়। এর ফলে দিল্লি প্রথম ইনিংসে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন প্রভসিমরান সিং এবং প্রিয়াংশ আর্য। দুজনে মিলে আজ ৪১ বলে ১২৬ রানের পার্টনারশিপ গড়েন। ১৭ বলে ৪৩ রান করেন প্রিয়াংশ। তার ব্যাট থেকে আসে ৫ টি ছয় এবং ২ টি চার।
২৬ বলে ৭৬ রানের ইনিংস আসে প্রভসিমরানের ব্যাট থেকে। ৯ টি চার এবং ৫ টি ছয় মেরে জ্বলে ওঠেন তিনি। এরপর কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং অক্ষর প্যাটেলের (Axar Patel) দুরন্ত বলে চাপের মুখে পড়ে গিয়েছিল দিল্লি। এইরকম পরিস্থিতিতে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়ার। মাথা ঠান্ডা রেখে তিনি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৩৬ বলে ৭১ রানে অপরাজিত থাকেন এই তারকা। তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ৭ টি ছয়। ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং (Shashank Singh)।
ফলে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে পাঞ্জাব। ফলে ৬ উইকেটে দিল্লিকে পরাজিত করেছে তারা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড়ো রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস তৈরি করল শ্রেয়স আইয়াররা। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “পাঞ্জাব কিংসের টপ অর্ডার অসাধারণ। এত বড়ো রান তাড়া করতে নেমে ভক্তদের একবারও চিন্তায় ফেলেনি তারা। শ্রেয়স আইয়ার অসাধারণ একজন অধিনায়ক। তিনি মাথা ঠাণ্ডা রেখে দলকে জয় এনে দিলেন।”, বলে উল্লেখ করছেন ক্রিকেট ভক্তরা। “দুবার শ্রেয়সের ক্যাচ ফেলেছেন করুন নায়ার। দিল্লির এই লজ্জা বলে বোঝানোর নয়।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।
দেখুন ট্যুইট চিত্র-
PBKS top 4 batting order will be a nightmare for bowlers this season. 🥶🥶
— Virat Kohli (@ViratKohli1881) April 25, 2026
Shreyas iyer my goat,what a player 🫶🏼🔥
— 𝓼✿ (@ankaheenbatein) April 25, 2026
Shreyas Iyer, what a freaking monster you have turned into. Mad respect Man!!! 🥶🔥🔥
— Laughter Corridor (@laughtercoridor) April 25, 2026
Shreyas Iyer is coming for the Indian T20I captaincy and Suryakumar Yadav spot. Back-to-back ground breaking seasons for him. Only GG and Ajit bias can stop his selection now.#PBKSvsDC
— Harshit Anand (@imHarshitAnand) April 25, 2026
Shreyas Iyer as an IPL captain:
– Took DC to their first ever final
– Won trophy for KKR after 10 years
– Took PBKS to final after 11 years
– Chased 265 under 19 overIt’s BCCI loss not having him in T20I both as player and captain like Iyer ❤️pic.twitter.com/3GDA3B3TD5
— Vihaan. (@Vihaann96) April 25, 2026
KKR owners watching shreyas Iyer Playing like this #DcvsPBKS #PbksvsDc https://t.co/9CyNPZ1eQP pic.twitter.com/FKypt7c4x9
— Bhaisahab (@Bhai_saheb) April 25, 2026
It's high time to support Shreyas iyer and make him as a captain of Indian cricket team pic.twitter.com/dMW0xUNC7e
— Sneha Gupta (@Snehagupta_xd) April 25, 2026
🔥 HISTORY MADE! 🔥
Punjab Kings have just shattered the record for the Highest Successful Run Chase in IPL & T20 history!
Top 5 Highest IPL Run Chases:
1️⃣ PBKS (265/4) vs DC, 2026 🆕
2️⃣ PBKS (262/2) vs KKR, 2024
3️⃣ SRH (247/2) vs PBKS, 2025#PBKSvsDC— gully boy (@gully_boy_X) April 25, 2026
*DC scored 264 runs*
*PBKS scored 70 runs in 3 overs*
Bowlers: pic.twitter.com/8cAIknUtIr
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) April 25, 2026
Player of the Match DC vs PBKS ❤️🔥😭
Karun Nair 👏😭 – 2 brilliant catch dropped! #DCvsPBKS #IPL2026 #PBKS #DC #IPLHistory #Cricket #T20 #IPL pic.twitter.com/ex1wizwFbA
— Rushikesh Vadolkar (@RVadolkar) April 25, 2026
KL Rahul Breaks 150-Barrier In IPL, Becomes The Highest Indian Scorer Ever With Terrific Knock For DC vs PBKS#PBKSvsDC #TATAIPL #IPL #DC #IPL pic.twitter.com/J3ve5cnasF
— KumarSpeaks (@KumarSpeaks09) April 25, 2026