IND vs NZ TOSS REPORT: অপয়া মাঠে দুরন্ত একাদশ নিয়ে মাঠে নামল ভারত, টসে জিতল নিউজিল্যান্ড !! 1

দেখতে দেখতে টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) চূড়ান্ত ম্যাচে এসে পৌঁছেছে। ট্রফি জয়ের জন্য আজ ফাইনাল ম্যাচে মাঠে নেমেছে ভারত এবং নিউজিল্যান্ড (India vs New Zealand)। প্রথম সেমিফাইনালে কিউই বাহিনী দক্ষিণ আফ্রিকাকে (New Zealand vs South Africa Match) হারিয়ে এই পর্বে এসে পৌঁছেছে। অন্যদিকে ব্লু ব্রিগেডরা সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডকে (India vs England Match) হারিয়ে নিজেদের দাপট বজায় রাখে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ জয় তুলে নিয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ইতিহাসের পাতায় নতুন অধ্যায় রচনা করতে চাইছেন। তবে একাদশের বেশ কিছু সমস্যা তাকে রীতিমতো চিন্তার মধ্যে রেখেছে। আহমেদাবাদের পিচকে মাথায় রেখেই এবার প্রধান কোচ একাদশ সাজালেন।

Read Also: অপয়া দাগ মুছতে অদ্ভুত সিদ্ধান্ত ভারতীয় দলের, ভাগ্য পরিবর্তন করে ট্রফি জয় করতে মরিয়া গম্ভীর !!

টি২০ বিশ্বকাপ ম্যাচের সময়সূচি-

IND vs NZ TOSS REPORT: অপয়া মাঠে দুরন্ত একাদশ নিয়ে মাঠে নামল ভারত, টসে জিতল নিউজিল্যান্ড !! 2
IND vs NZ | Image: Getty Images

ভারত বনাম নিউজিল্যান্ড

ম্যাচ: ফাইনাল

তারিখ: ০৮/০৩/২০২৬

ভেন্যু: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)

IND vs NZ Match Preview-

Ind vs wi বিশ্বকাপ
Team India | Image: Getty Images

সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে ভারতের লজ্জাজনক হার দলকে চাপের মুখে ফেলে দিয়েছিল। তবে এরপর জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। গুরুত্বপূর্ণ শেষ ৪’এর লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সঞ্জু স্যামসন (Sanju Samson) এই ম্যাচে ৪২ বলে ৪৯ রান সংগ্রহ করেছিলেন।

এই তারকা ব্যাটসম্যান ক্যারিবিয়ানদের বিপক্ষেও জ্বলে উঠেছিলেন। ৫০ বলে সংগ্ৰহ করেছিলেন ৯৭ রান। দুই ম্যাচেই সেরার শিরোপা ছিনিয়ে নেন এই তারকা। অন্যদিকে পিছিয়ে নেই নিউজিল্যান্ড‌ও। কিউই বাহিনী সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাজিত করে। এই ম্যাচে ফিন অ্যালেন (Finn Allen) মাত্র ৩৩ বলে অপরাজিত শতরান হাঁকিয়ে রেকর্ড গড়েন। এখনও পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ড আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৮ টি ম্যাচে ব্লু ব্রিগেডরা এবং ১১ টি ম্যাচে কিউই বাহিনী জয়লাভ করেছে। ১ টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড।

ভারতের একাদশ-

সূর্যকুমার যাদব (উইকেটকিপার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং

নিউজিল্যান্ডের একাদশ-

ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমশ নিশম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি

Read More: TOP 3: এই ৩ কারণে ভারতীয় দল এই বছর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করবে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *