১) সাই সুদর্শনকে সুযোগ দেওয়া-

সাই সুদর্শন (Sai Sudarshan) গত বছর আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ জয় করেছিলেন। এই বছর টুর্নামেন্টেও গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে দুরন্ত লড়াই চালাচ্ছেন এই তারকা। অন্যদিকে তিনি জাতীয় দলের হয়ে শুধুমাত্র টেস্ট ক্রিকেটে মাঠে নামার সুযোগ পেয়েছেন। কিন্তু একাদশে সুযোগ পেলেও ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। এখনও পর্যন্ত দেশের হয়ে ৬ টি টেস্ট ম্যাচে মাত্র ৩০২ রান তুলে নিয়েছেন। ফলে রীতিমতো সমালোচনার মুখে পড়েন। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য এই ব্যাটসম্যানকে আবারও বেছে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রিকেট ভক্তরা।