অবশেষে ওডিআই ক্রিকেটে ফিরেছে টিম ইন্ডিয়া। গতকাল আফগানদের পরাস্ত করে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। শুভমান গিলের (Shubman Gill) দাপুটে ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ের মাঝে উঠে আসছে বাংলাদেশের এক ঘটনা সামনে উঠে এসেছে। আসলে বাংলাদেশ দলের স্পিনার জড়িয়ে পড়েছেন এক মারাত্মক সমস্যায়। প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশের মারধরের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সূত্রের দাবি, শুক্রবার রাতে চট্টগ্রামে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ সামনে আসার পর সংশ্লিষ্ট তিন পুলিশকর্মীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার পর রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন বাংলাদেশি স্পিনার নইম। বিমানবন্দর থেকে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে গোয়েন্দা বিভাগের কিছু পুলিশকর্মী অটোরিকশাটি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে চান। ঠিক সেই সময়েই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় নাঈমের। নাঈম পরে দাবি জানিয়েছেন যে, তিনি পুলিশ আধিকারিকদের – জাতীয় দলের খেলোয়াড় বলেও পরিচয় দিয়েছিলেন। তবে, পুলিশ তাঁর কথার গুরুত্ব দেয়নি। সেই সময় তাঁর সঙ্গে পুলিশের বচসা শুরু হয়, এমনকি স্থানীয় কয়েকজন বাসিন্দাও তাঁকে চিনতে পেরে বিষয়টি মেটানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি, এক পুলিশকর্মী তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন এবং পরে জোর করে থানায় নিয়ে যায়।
Read More: বিবাহিত জীবনে বিশ্বাসঘাতকতার শিকার, দিনেশ কার্তিকের বউয়ের পেটে ছিল অন্যের বাচ্চা !!
পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ালেন বাংলাদেশি ক্রিকেটার

বাংলাদেশি স্পিনারের আরও অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার পরও তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছে। এরপর সেখানে তাঁর পরিবারের সদস্যরা পৌঁছান এবং শেষমেষ ক্রিকেট প্রশাসনের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপের পর তিনি মুক্তি পান। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে অটোরিকশায় নাঈম যাত্রা করছিলেন, সেটির বিরুদ্ধে চোরাচালান সংক্রান্ত অভিযোগ ছিল। তবে পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিন পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাঈমের উপর ঘটে যাওয়া এই ঘটনায় অনেকেই তাঁর পাশে রয়েছেন।
এমনকি, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। দলের তারকা পেসার তাসকিন আহমেদও (Taskin Ahmed) ঘটনার তীব্র নিন্দা করেছেন। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও সামাজিক মাধ্যমে নাঈমকে মানসিকভাবে দৃঢ় থাকার বার্তা দিয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশের ক্রিকেটমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশের হয়ে, ১৪ টেস্টে ৪৮ উইকেট নিয়েছেন তিনি এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি একেবারে অসাধারণ রেকর্ডের মালিক। ৭৫ ম্যাচে রয়েছে ৩০০টি উইকেট।