আইপিএল মানেই উত্তেজনা, আর চেন্নাই সুপার কিংস মানেই এক নাম – মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু ২০২৬ মরসুম শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন, ধোনির পর কে? প্রায় দুই দশক ধরে সিএসকে-র মুখ হয়ে থাকা ধোনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি প্রতিষ্ঠান। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নেওয়ার পর চেন্নাইয়ের জার্সিতে মাত্র দুই মাসের জন্য এমএস ধোনিকে দেখতে পাওয়া যায়। ভারতীয় দলের সাবেক অধিনায়ক ৪৫’এর ধারেকাছে রয়েছেন, তবুও এখনও আইপিএলে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন তিনি।
ধোনির পর CSK-র ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা

তাঁর নেতৃত্বে দল একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে এবং সবসময় প্লে-অফে জায়গা করে নিয়েছে। প্রায় সাত বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর উপস্থিতি এখনও অটুট। চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিনি শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটি যুগ, একটি দর্শন। ৪৪ বছর বয়সে দাঁড়িয়ে তিনি আবারও মাঠে নামতে প্রস্তুত, আর এই দৃশ্যই যেন ভক্তদের আবেগে ভাসিয়ে দেয়। কিন্তু সময়ের নিয়মে প্রত্যেক কিংবদন্তিকেই একদিন সরে দাঁড়াতে হয়। এই প্রেক্ষাপটে আকাশ চোপড়া-র মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ধোনির জায়গা কে নিতে পারেন ? সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন আকাশ চোপড়া ও সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। আকাশ চোপড়া মনে করেন, সঞ্জু স্যামসান ধোনির উত্তরসূরি হতে পারেন। তাঁর মতে, স্যামসনের মধ্যে সেই নেতৃত্বের গুণ এবং শান্ত মস্তিষ্ক রয়েছে যা CSK-র ডিএনএ-র সঙ্গে মেলে। আকাশ চোপড়া বলেন, “তার এখন উত্তরসূরি তৈরি আছে। সঞ্জু স্যামসন শেষ পর্যন্ত গ্লাভস হাতে নেবেন।” তবে এই পরিবর্তন সহজ হবে না। ধোনির মতো একজন ক্যাপ্টেন, যিনি ম্যাচের প্রতিটি মুহূর্ত বুঝতে পারেন, তাঁকে রিপ্লেস করা প্রায় অসম্ভব।
আইপিএল ২০২৬ এর আগে ধোনিকে ঘিরে বিতর্ক চরমে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফিটনেস ধরে রাখা কঠিন। বিশেষ করে তাঁর হাঁটুর সমস্যা নিয়ে আগেও আলোচনা হয়েছে। যদি তিনি পুরো ম্যাচ খেলতে না পারেন, তাহলে দলের ওপর প্রভাব পড়বে। অন্যদিকে, সৌরভ গাঙ্গুলী এই বিতর্কে সরাসরি অংশ না নিলেও তাঁর মন্তব্য থেকে বোঝা যায়, ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনও চলছে। তিনি বিষয়টি ব্যক্তিগত রাখতে চেয়েছেন। সৌরভকে ধোনির ভবিষ্যতকে নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আমি ধোনিকে কী করতে হবে সেটা বলব, মিডিয়াকে নয়।” তবে সিএসকে ম্যানেজমেন্টের অভিজ্ঞতা রয়েছে। তারা সবসময় দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে। তাই ধোনির পরবর্তী অধ্যায় নিয়েও তারা নিশ্চয়ই প্রস্তুত। অন্যদিকে বেশ কিছু সূত্র দাবি জানিয়েছে – এবারেই হয়তো বুট জোড়া তুলে রাখবেন ধোনি।