আইপিএল (IPL 2026) এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ম্যাচ এখন আরও অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। আজ মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ঘরের মাঠে জয়ের মধ্যে ফেরার লক্ষ্য নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি (Virat Kohli) থেকে ফিল সল্ট (Phil Slat) রীতিমতো জ্বলে ওঠেন।
এছাড়াও বিধ্বংসী ফর্মে ছিলেন রজত পাটিদার (Rajat Patidar)। ফলে ২৪১ রানের লক্ষ্যমাত্রা দেয় বেঙ্গালুরু। এই রান তাড়া করতে নেমে মুম্বাই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ফলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং শেরফান রাদারফোর্ড (Sherfane Rutherford) লড়াই চালালেও শেষ পর্যন্ত মুম্বাই লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে।
Read More: ‘চল হাট মাদার%&#…’ গ্লাভস বিতর্কে আম্পায়ারকে প্রকাশ্যে গালি, চলতি IPL থেকে ব্যান নীতিশ রানা !!
বিশাল লক্ষ্যমাত্রা দেয় RCB-

আজ ওপেনিং করতে বিরাট কোহলি এবং ফিল সল্ট দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৬৫ বলে ১২০ রানের পার্টনারশিপ গড়েন তারা। ম্যাচে সল্টের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৭৮ রান। তিনি ৬ টি ছয় এবং ৬ টি চার হাঁকিয়ে কার্যত বিপক্ষদের ধ্বংস করে দেন। ৩৮ বলে ৫০ করেন কিং কোহলি। এই তারকা ৫ টি চার এবং ১ টি ছয় দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন। এরপর এসে দলকে আত্মবিশ্বাস দেন রজত পাটিদার ও টিম ডেভিড (Tim David)।
অধিনায়ক নেমেই একের পর এক চার-ছক্কা হাঁকাতে থাকেন। মাত্র ২০ বলে করেন প্রশংসনীয় ৫৩ রান। ৫ টি ছয় এবং ৪ টি চার আসে পাটিদারের ব্যাট থেকে। অন্যদিকে টিম ডেভিড শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে ছিলেন। ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন এই বিদেশি তারকা। ৩ টি ছয় এবং ২ টি চার হাঁকান। ফলে প্রথম ইনিংসে আরসিবি ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে নেয় ২৪০ রান।
উল্লেখ্য বোলিং আক্রমণে হার্দিক ৪ ওভারে ৩৯ রান খরচ করে ১ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। ৪ ওভারে ৫০ রান দিয়ে ১ টি উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)। অন্যদিকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে প্রভাব ফেলেন।
ব্যাটিং বিপর্যয় মুম্বাইয়ের-

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রান তাড়া করতে আসেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং র্যায়ান রিকেলটন (Ryan Rickelton)। দুর্ভাগ্যজনকভাবে পায়ের পেশিতে চোট পেয়ে ১৩ বলে ১৯ রান করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন হিটম্যান। রিকেলটন ড্রেসিংরুমে ফেরেন ২২ বলে ৩৭ রান করে। ৩ টি ছয় এবং ৩ টি চার আসে তার ব্যাট থেকে। এরপর সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) দলকে হতাশ করেন। ২২ বলে ৩৩ রান করেন তিনি। ৫ টি চার মেরে গুরুত্বপূর্ণ সময় আউট হয়ে ফিরে যান।
এর সঙ্গেই তিলক বর্মা (Tilak Varma) ১ রানে আউট হয়ে গেলে মুম্বাই বিপর্যয়ের মুখে পড়ে। তবে হার্দিক পান্ডিয়া এক দিক থেকে ধরে রেখে দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তবে অধিনায়ক ২০ বলে ৪৪ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। ৬ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে। এরপর শেরফান রাদারফোর্ড ব্যাট করতে নেমে একাই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে স্কোরবোর্ড সচল রাখেন। ম্যাচ হাত থেকে বেরিয়ে গেলেও তার ব্যাট থেকে আসে ৩১ বলে অপরাজিত ৭১ রান।
এই রানের ওপর ভর করে মুম্বাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করেছে। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ ১৮ রানে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের দাপট বজায় রাখল। ম্যাচে ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ১ টি উইকেট সংগ্রহ করেন ক্রনাল পান্ডিয়া (Krunal Pandya)। সুয়াশ শর্মা (Suyash Sharma) ৪ ওভারে ৪৭ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ২ টি উইকেট।