IPL 2026: ধুরন্ধর স্কোয়াডে ভয়ংকর মুম্বাই! জানুন MI-এর শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর !! 1

IPL 2026: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর মধ্যে অন্যতম মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৬ মরশুমে তারা আবারও শিরোপার লড়াইয়ে। প্রতি মরশুমেই এই দলটি নতুনভাবে নিজেদের প্রমাণ করে, আর এবারও তার ব্যতিক্রম নয়। ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্স-এর বিরুদ্ধে ওয়াংখেডের স্টেডিয়াম-এ ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। আইপিএলের মঞ্চে প্রথম বারের জন্য পাঁচটি ট্রফি জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স দল। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে পাঁচটি শিরোপা জেতার পর দলের অধিনায়কত্ব এখন হার্দিক পান্ডিয়ার হাতে। গত মৌসুমে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হেরেছিল দলটি। ২০২০ সালে শেষবার চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্স দল নামের বিচারে এবারের আইপিএলে সবথেকে শক্তিশালী দলের একটি

মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তি

mi-lost-3-stars-before-ipl-play-offs, ipl 2026
Mumbai Indians | Image: Getty Images

অধিনায়ক হার্দিক পান্ডিয়া-র নেতৃত্বে দলটি এবার অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং কৌশলগত ভারসাম্যের এক অসাধারণ মিশ্রণ নিয়ে মাঠে নামছে। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া আগ্রাসী ক্রিকেটে বিশ্বাস করেন। তিনি ম্যাচে ঝুঁকি নিতে ভয় পান না, যা টি-টোয়েন্টি ফরম্যাটে বড় সম্পদ। তাঁর নেতৃত্বে দল আরও আক্রমণাত্মক হতে পারে। দলের সবচেয়ে বড় শক্তি তাদের গভীরতা। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা – এই তিনজনই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। ওপেনিংয়ে রোহিত শর্মা দীর্ঘদিন ধরে দলের স্তম্ভ হয়ে রয়েছেন। বড় ম্যাচে চাপ সামলে ইনিংস গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা অমূল্য। কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটন রোহিতের সঙ্গে ওপেনিং করবেন, যে কারণে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং দেখতে পাওয়া যাবে। তার পাশে ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব থাকলে প্রতিপক্ষের বোলারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। সূর্যকুমারের সবচেয়ে বড় শক্তি হলো তাঁর ৩৬০ ডিগ্রি ব্যাটিং স্টাইল। তিনি মাঠের সবদিকে শট খেলতে পারেন এবং কয়েক ওভারের মধ্যেই ম্যাচের রং বদলে দিতে পারেন। অন্যদিকে, তিলক ভার্মা নিজেকে এক নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে প্রমাণ করেছেন।

Read More: আইনি জটিলতায় IPL থেকে নাম তুলে নিলেন যশ দয়াল, ‘ব্যান’ করা ছাড়া উপায় দেখছে না RCB !!

তিলক পরিস্থিতি অনুযায়ী খেলার ধরন বদলাতে পারেন- যা টি-টোয়েন্টি ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জেতার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো শেষের ওভারগুলো। এই জায়গাতেও মুম্বই ইন্ডিয়ান্স যথেষ্ট শক্তিশালী। হার্দিক পান্ডিয়া নিজেই একজন প্রমাণিত ফিনিশার। তাঁর সঙ্গে উইল জ্যাকস এবং নমন ধীরের মতো আক্রমণাত্মক ব্যাটার থাকায় দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে উইল জ্যাকস চারটি ম্যাচে সেরা হয়েছেন, তাই এটা স্পষ্ট যে তিনি এই দলে কতটা ভারসাম্য আনবেন। এছাড়া অলরাউন্ডার হিসেবে মিচেল সান্টনার, শারদুল ঠাকুর এবং দীপক চাহার ব্যাটিংয়ে অতিরিক্ত গভীরতা যোগ করেন। ফলে দল ৮-৯ নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে – যা বড় স্কোর তোলা বা রান তাড়া করার ক্ষেত্রে বিশাল সুবিধা। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগের সবচেয়ে শক্তিশালী দিক হলো তাদের পেস আক্রমণ। জসপ্রিত বুমরাহ দলের প্রধান অস্ত্র। বিশেষ করে ডেথ ওভারে তাঁর বোলিং বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। তাঁর সঙ্গে ট্রেন্ট বোল্ট নতুন বলে উইকেট নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। পাওয়ারপ্লেতে এই জুটি প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে।

মুম্বাইয়ের সবচেয়ে বড় দুর্বলতা

IPL 2026: ধুরন্ধর স্কোয়াডে ভয়ংকর মুম্বাই! জানুন MI-এর শক্তি, দুর্বলতা ও এক্স ফ্যাক্টর !! 2
Mumbai Indians | Image: Getty Images

দীপক চাহার সুইং বোলিংয়ে পারদর্শী এবং শার্দুল ঠাকুর গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতে পারার ক্ষমতা রয়েছে। ফলে পেস আক্রমণে বৈচিত্র্য ও গভীরতা দুটোই রয়েছে। কৌশলগতভাবে মুম্বই অন্যতম সেরা দল। তবে দুজনের ফিটনেস নিয়ে সংশয়তা রয়েছে এবং দুজনেই বেশ ব্যয়বহুল। মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী হলেও দলের স্পিন আক্রমণের উন্নতির প্রয়োজন। সব শক্তির মধ্যেও মুম্বইয়ের একটি বড় দুর্বলতা রয়েছে – স্পিন বোলিং বিভাগ। মিচেল সান্টনার প্রধান স্পিনার হলেও তাঁর বাইরে নির্ভরযোগ্য বিকল্প খুব বেশি নেই। মায়াঙ্ক মার্কেন্ডে থাকলেও তিনি ধারাবাহিক নন। মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই তরুণ ক্রিকেটার গড়ে তোলার জন্য বিখ্যাত। সুপারস্টার ভিত্তিক দল হলেও মুম্বই ইন্ডিয়ান্সের এই অভাব বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। অন্যদিকে সান্টনার বামহাতি স্পিনার হওয়ার কারণে তাকে বামহাতিদের বিরুদ্ধেও বাঁচিয়ে রাখতে হয়।

মুম্বাই ইন্ডিয়ান্সের এক্স ফ্যাক্টর

ipl-2025-mi-vs-lsg-match-report
Jasprit Bumrah | Image: Getty Images

আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোনো আলাদা করে এক্স ফ্যাক্টর নেই, দলের সবাই একটার পর একটা সুপারটসার। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই নিজে দমে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। তবে, এবারের আইপিএলে মুম্বাই দলের এক্স ফ্যাক্টর হবেন জসপ্রীত বুমরাহ।  তাকে নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, তিনি তিন ফরম্যাটেই সেরা বোলার। যেভাবে আইপিএলের মঞ্চে তিনি পারফরম্যান্স দিয়ে থাকেন তাতে মুম্বাই দলের কাছে একটা অতিরিক্ত প্লাস পয়েন্ট রয়েছে বলেই মনে করা হয়। মুম্বই দলের জয়-পরাজয়ের ফারাক হয়ে উঠবেন বুমরাহ।

Read Also: ১৫,৩০০ কোটির ‘সুপার ডিল’! IPL 2026-এর আগে বদলে গেল RR-এর ভাগ্য

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *