আসন্ন IPL থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ, মাঠে নামার আগে বিপর্যয় মুম্বাইয়ের !! 1

আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে থেকেই ক্রিকেটের উন্মাদনা বর্তমানে ভক্তদের আচ্ছন্ন করে আছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে প্রতিটি ফ্রাঞ্চাইজি। তবে তারকা ক্রিকেটারদের চোট সমস্যা দলগুলিকে চিন্তার মধ্যে রেখেছে। ইতিমধ্যেই হর্ষিত রানা (Harshit Rana), আকাশ দীপ (Akash Deep) ছিটকে গিয়ে কলকাতা নাইট রাইডার্সেকে (Kolkata Knight Riders) চাপের মুখে ফেলেছেন।

জশ হ্যাজেলউড (Josh Hazlewood), প্যাট কামিন্সের (Pat Cummins) মতো তারকা আদৌও এই মরসুমে অংশগ্রহণ করবেন কিনা তা নিয়েও চলছে জল্পনা। এর মধ্যেই এবার মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) তারকা পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে চিন্তার খবর সামনে এল।

Read More: IPL থেকে নিষিদ্ধ হতে চলেছে অজি তারকারা, BCCI’কে বোকা বানাতে গিয়ে বিপাকে প্যাট কামিন্সরা !!

প্রস্তুতি শুরু করেছে মুম্বাই-

mi-lost-3-stars-before-ipl-play-offs, ipl 2026
Mumbai Indians | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স স্বাভাবিকভাবে শক্তিশালী প্রতিপক্ষ। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে পাঁচবার ট্রফি জয় করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে তারা। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে আরও একটি শিরোপা জয়ের জন্য এই বছর মাঠে নামছে নিতা আম্বানির দল। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স একের পর এক হার দিয়ে যাত্রা শুরু করেছিল। তবে শেষ পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফে পৌঁছাতে সক্ষম হয়।

এরপর শেষ ৪’এর লড়াইয়ে এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ২০ রানে পরাজিত করে। ফলে অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল সূর্যকুমার যাদবরা। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস (Punjab Kings)’এর কাছে হেরে ফাইনালে পৌঁছানোর স্বপ্ন শেষ করে। ফলে আসন্ন মরসুমে মাঠে নামার আগে পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে মুম্বাই। এই দলের দিকে এই বছর বিশেষ নজর থাকবে।

চিন্তা বাড়ালেন জসপ্রীত বুমরাহ-

আসন্ন IPL থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ, মাঠে নামার আগে বিপর্যয় মুম্বাইয়ের !! 2
Jasprit Bumrah | Image: Getty Images

আসন্ন আইপিএলে দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। তার মধ্যেই এবার জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) চোট সমস্যার খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী সোমবার এই তারকা বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে (COE) গিয়েছেন।‌ মূলত ক্রিকেটাররা চোট সমস্যা থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার জন্য সিওই’তে যান। এখান থেকেই ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে ছন্দে ফেরেন ক্রিকেটাররা।

তারপর বোর্ডের ছাড়পত্র মেলার পরই প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও বিশেষ অনুশীলনের জন্যেও ক্রিকেটাররা সেন্টার অফ এক্সিলেন্সে যান। কিন্তু বর্তমানে এখানে কোন‌ও ভারতীয় দলের ক্যাম্প চলছে না। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের শিবির ছেড়ে কেন জসপ্রীত বুমরাহ বেঙ্গালুরু গেছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আবারও তিনি চোটের কবলে পড়েছেন বলে জল্পনা তৈরি হয়েছে ভক্ত মহলে। তবে এই বিষয়ে ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে আগামী বছর রয়েছে ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027)। ফলে চোট গুরুতর হলে পুরো আইপিএল থেকেই জসপ্রীত ছিটকে যাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: ভারতের সঙ্গে খেলতে মরিয়া বাংলাদেশ, চূড়ান্ত হল দ্বিপাক্ষিক সিরিজের দিনক্ষণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *