IPL'এর আগে RCB বিক্রি গুঞ্জন, জ্যাকলিনের নামে ‘ভালোবাসার উপহার’ দিতে চান সুকেশ !! 1

চলতি সপ্তাহে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। বিশ্বকাপের পরেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026)। আইপিএল শুরুর আগে থেকে টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় দল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলকে নিয়ে গত বছর থেকেই বেশ সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে দল বিক্রি নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। এবার সেই দলের মালিকানা বদল নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিনের নামে।

RCB কিনতে প্রস্তুত চন্দ্রশেখর

Rcb
Sukesh Chandrasekhar and Jacqueline Fernandez

প্রসঙ্গত, এক সময় বলিউডের ঝলমলে দুনিয়ার সঙ্গে জুড়ে গিয়েছিল সুকেশ চন্দ্রশেখরের নাম। এবার ফের আলোচনায় উঠে আসলেন তিনি।সূত্রের দাবি, সংশোধনাগারে বসেই নাকি তিনি ৮,৩০০ কোটি টাকার বিনিময়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। আর সেই উপহার এর একমাত্র প্রাপক হিসেবে উঠে আসছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। এই দাবি সামনে আসতেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কয়েক বছর ধরেই এই সম্পর্ক ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে। কখনও বিলাসবহুল উপহার, কখনও প্রেমপত্র, আবার কখনও আইনি লড়াই – সব মিলিয়ে সুকেশ ও জ্যাকলিনের নাম একসঙ্গে এলেই শোরগোল পড়ে যায়।

Read More: “চল নিকাল বেহ%&#@…” পাক ব্যাটসম্যানের উপর মেজাজ হারালেন বৈভব, দিলেন অকথ্য গালি !!

অন্যদিকে, অভিনেত্রী জ্যাকলিন আগেই স্পষ্ট করেছেন, তিনি সুকেশের দেওয়া কোনও উপহার গ্রহণ করেননি বরং তাঁকে অকারণভাবে জড়ানো হচ্ছে বলেও আদালতে অভিযোগ করেছিলেন তিনি। আদালতে দাঁড়িয়ে জ্যাকলিন জানিয়েছিলেন, সুকেশ তাঁকে মানসিকভাবে হেনস্থা করেছেন। কোনও উপহার গ্রহণ করার প্রশ্নই ওঠে না বলেও স্পষ্ট করেন তিনি। তবুও সুকেশ যেন বারবার প্রমাণ করতে চাইছেন, তাঁর ভালোবাসা অটুট। তবে সুকেশের দাবি একেবারেই আলাদা। তাঁর মতে, জ্যাকলিনই তাঁর অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণা থেকেই নাকি তিনি এত বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। চিঠিতে তিনি আরসিবিকে নিজের ‘ঘরের দল’ বলে উল্লেখ করেছেন, যা বেঙ্গালুরুর ক্রিকেটপ্রেমীদের আবেগে নতুন করে আগুন জ্বালিয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আরসিবি শুধু একটি দল নয় – একটি ব্র্যান্ড। কয়েক মাস ধরেই মালিকানা বদলের বেশ গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই খবর প্রকাশ্যে আসতেই সুকেশ ও জ্যাকলিন ফের আলোচনার কেন্দ্রে।

Read Also: “ফাদার অফ ইন্ডিয়া..”, অজিদের বিপক্ষে ম্যাচ চলাকালীন সমালোচনায় পাক ভক্তদের বিতর্কিত স্লোগান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *