বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের মানচিত্রে আইপিএলের (IPL 2026) মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নতুন দিশা দেখিয়েছে। এই লিগ থেকে প্রতি বছর অসংখ্য তরুণ ক্রিকেটার নিজেদের পরিচয় তৈরি করে জাতীয় নির্বাচকদের বার্তা দেন। তারকা ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে সকলের সামনে উঠে আসেন তারা। আসন্ন আইপিএলেও একইরকম ছবি দেখতে পাওয়া যাবে। মাঠে নামার আগে বর্তমানে এই দলগুলি নিজেদের প্রস্তুতি শুরু […]
আইপিএল ২০২৬ সর্বশেষ খবর (Latest IPL 2026 News )
IPL News (আইপিএল খবর)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (India Premier League) বর্তমানে ‘টাটা’ গ্রুপের স্পন্সরশিপের জন্যই এবারের আইপিএল টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Tata India Premier League) নামে পরিচিত। প্রতি বছর সাধারণত এপ্রিল ও মে মাসের দিকেই খেলা হয় এই লীগ। ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) কর্তৃক প্রতিষ্ঠা লাভ করেছিল। ললিত মোদীর নেতৃত্বে এই লীগের প্রতিষ্ঠা হয়। ১৭ বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং চেন্নাই সুপার কিংস (CSK) দুই দল যারা সর্বাধিক ৫ বার করে আইপিএল শিরোপা জয়লাভ করেছে।
আইপিএল কি ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (India Premier League) বা আইপিএল (IPL) হলো ক্রিকেট বিশ্বের সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট। সংক্রান্ত যেকোনো খবরের আপডেট আমাদের স্পোর্টস চ্যানেল স্পোর্টজ উইকি বাংলায় চোখ রাখুন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা India Premier League হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে তরুণ প্লেয়াররা নিজেদের প্রতিভা দেখিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হন। আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগে পরিণত হয়েছে। ২০১৪ সালে, এটি সমস্ত ক্রীড়া লিগের মধ্যে গড় উপস্থিতিতে ষষ্ঠ স্থানে ছিল। ২০১০ সালে আইপিএল প্রথম ক্রীড়া ইভেন্ট হয়ে উঠেছিল যেটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়। আইপিএল-এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে অন্যান্য ভারতীয় ক্রীড়া লীগ প্রতিষ্ঠিত হয়েছে। ২০২২ সালে এই লীগের ব্র্যান্ড ভ্যালু গিয়ে পৌঁছায় ৯০,০৪৮ কোটিতে। এপর্যন্ত আইপিএল প্রতিযোগিতার ১৬টি মরশুম আয়োজিত হয়েছে। আইপিএলের বর্তমান শিরোপাধারী দল হল চেন্নাই সুলার কিংস (CSK) যারা সর্বশেষ ২০২৩ মৌসুমে শিরোপাটি জয়লাভ করেছিল। মুম্বই ইন্ডিয়ান্সের পাশাপশি এই প্রতিযোগিতার সফলতম দল হয়ে ওঠে। মুম্বইয়ের পাশাপশি চেন্নাইয়ের কাছে ৫ টি আইপিএল শিরোপা রয়েছে।
আইপিএলের জনপ্রিয়তা হয়েছে কিভাবে ?
২০০৭ সালে জি এন্টারটেইনমেন্ট উদ্যোগে ও অর্থায়নে ইণ্ডিয়ান ক্রিকেট লিগ (ICL) নামে একটি টুর্নামেন্ট চালু হয়,যা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) দ্বারা স্বীকৃতপ্রাপ্ত প্রতিযোগিতা ছিল না। এরপর বিসিসিআই আইসিএলে যোগদান করা থেকে খেলোয়াড়দের প্রতিহত করার জন্য নিজস্ব ঘরোয়া প্রতিযোগিতার পুরস্কার মূল্য বৃদ্ধি করে এবং আইসিএলকে একটি “নিষিদ্ধ লিগ” হিসাবে ঘোষণা করে দেয়। শুধু তাই নয়, আইসিএলে যোগদানকারী খেলোয়াড়দের আজীবন নিষিদ্ধ ঘোষণা করে দেয়। এর পরেই তৎকালীন ক্রিকেট নির্বাহী পরিচালক ললিত মোদী একটি নতুন T20 ক্রিকেট প্রতিযোগিতা শুরু করার পরিকল্পনা দেন। তার অনুপ্রেরণা ও ধারণাতে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (India Premier League), যেটি ক্রিকেটবিশ্বে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগের সূচনা ঘটায়। দিনদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (India Premier League) জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে, ভারতকে অনুকরণ করেই নানান ক্রিকেট লীগের তৈরি হয়েছিল। তার একটি নমুনা পাওয়া যায়, ২০২২- সালে ক্রিকেট সাউথ আফ্রিকা (CSA) ক্রিকেট ডেভেলপমেন্ট লিমিটেড, সুপারস্পোর্ট ও প্রাক্তন আইপিএল সিইও সুন্দর রমন-এর উদ্যোগে SA20 লিগ পরিকল্পনা করা হয়। গত দুই বছর ধরে চলছে এই লীগ। আইপিএলের জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে স্পন্সরের সংখ্যাও বেড়েছে। DLF, পেপসি, ভিভো, ড্রিম ইলেভেন, টাটা প্রভিতি মূল স্পন্সরের খোঁজ আপাতত পাওয়া গিয়েছে। এর পাশাপাশি, অনেক স্পন্সর রয়েছে India Premier League’এর।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফল দল
১৭ বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং চেন্নাই সুপার কিংস (CSK) দুই দল যারা ৫ বার করে আইপিএল শিরোপা জয় করেছে। এই দুই দল ছাড়া কেবলমাত্র কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছেই একের বেশি দুইবার এই শিরোপা জয় করেছে। ২০০৮ সালে প্রথম আইপিএলের সূচনা হয় এবং সেবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (India Premier League) ট্রফি সুনিশ্চিত করে রাজস্থান রয়্যালস (RR)। ২০০৯ সালের আইপিএলের খেতাব জয়লাভ করে ডেকেন চার্জাস (DC)। ২০১০ ও ২০১১ সালের আইপিএলের খেতাব জয় করে চেন্নাই সুপার কিংস (CSK)। এরপর ২০১২ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল ট্রফি সুনিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এরপর ২০২৩ সালের খেতাব জয় করে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স, আবার ২০১৪ আইপিএলের খেতাব জয় করে কলকাতা দল। ২০১৫ সালের আইপিএল খেতাব জয় করে মুম্বই ইন্ডিয়ান্স, ২০১৬ সালে খেতাব ছিনিয়ে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ২০১৭ আইপিএলে প্রথম দল হিসেবে তৃতীয় ট্রফি জয় করলো মুম্বই ইন্ডিয়ান্স। ২ বছর নিষিদ্ধ থাকার পর ২০১৮ সালে টুর্নামেন্টে ফেরে চেন্নাই সুপার কিংস এবং চেন্নাই হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয় ট্রফি জয় করে। তবে ২০১৯ ও ২০২০ সালে চতুর্থ ও পঞ্চম ট্রফি জয় করে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ সালে চেন্নাই সুপার কিংস চতুর্থ খেতাব জয় করে এবং ২০২২ সালে নতুন দল গুজরাটের হাতে প্রথম খেতাব ওঠে। অন্নদিকর ২০২৩ সালের চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।
আইপিএল ২০২৬-এর সকল দলের সম্পূর্ণ স্কোয়াড নিচে দেওয়া হলো:
চেন্নাই সুপার কিংস (CSK)
অধিনায়ক: ঋতুরাজ গায়কওয়াড়
খেলোয়াড়রা হলেন: আয়ুষ মহাত্রে, সরফরাজ খান, ডেওয়াল্ড ব্রেভিস, সঞ্জু স্যামসন, কার্তিক শর্মা, এমএস ধোনি, উরভিল প্যাটেল, শিবম ডুবে, প্রশান্ত বীর, অংশুল কাম্বোজ, আমান খান, ম্যাথিউ শর্ট, জ্যাক ফাউকস, খলিল আহমেদ, নূর আহমেদ, রাহুল চাহার, মুকেশ চৌধুরী, জ্যামি ওভারটন, ম্যাট হেনরি, অকিল হোসেন।
মুম্বাই ইন্ডিয়ান্স (MI)
অধিনায়ক: হার্দিক পান্ডিয়া
খেলোয়াড়রা হলেন: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ড্যানিশ মালেওয়ার, শেরফান রাদারফোর্ড, কুইন্টন ডি কক, রায়ান রিকলটন, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, করবিন বোশ, নামান ধীর, রাজ বাওয়া, অথর্বা আনকোলেকার, মায়াঙ্ক রাওয়াত, জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, এএম গজনফর, শার্দুল ঠাকুর, রাসিখ সালাম, যশ দয়াল, সুয়াশ শর্মা, নুয়ান থুশারা।
কলকাতা নাইট রাইডার্স (KKR)
অধিনায়ক: অজিঙ্কা রাহানে
খেলোয়াড়রা হলেন: আংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, মণীশ পান্ডে, রাহুল ত্রিপাঠি, রোভম্যান পাওয়েল, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, তেজস্বী সিং, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, রচিন রবীন্দ্র, রমণদীপ সিং, অনুকুল রায়, দক্ষ কামরা, সার্তাক রঞ্জন, বরুন চক্রবর্তী, হর্ষিত রানা, আকাশ দীপ, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, উমরান মালিক, ভৈভব অরোরা, ম্যাথিশা পাথিরানা, ব্লেসিং মুজারাবানি (বদলি)।
সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)
অধিনায়ক: প্যাট কামিন্স
খেলোয়াড়রা হলেন: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, আর স্মরন, হাইনরিখ ক্লাসেন, ইশান কিষান, সলিল অরোরা, নীতিশ কুমার রেড্ডি, কমিন্দু মেন্ডিস, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জ্যাক এডওয়ার্ডস, হর্ষ দুবে, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, শিবম মাভি, ইশান মালিঙ্গা, জিশান আনসারী।
রাজস্থান রয়্যালস (RR)
অধিনায়ক: রিয়ান পরাগ
খেলোয়াড়রা হলেন: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, শুভম ডুবে, আমান রাও, শিমরন হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ধ্রুব জুরেল, রবি সিং, ডনোভান ফেরেরা, লুয়ান ডি প্রিটোরিয়াস, রবি বিষ্ণোই, জোফরা আর্চার, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা, অ্যাডাম মিলনে, নান্দ্রে বার্গার, কোয়েনা মাপাখা।
পাঞ্জাব কিংস (PBKS)
অধিনায়ক: শ্রেয়াস আইয়ার
খেলোয়াড়রা হলেন: প্রিয়ংশ আর্য, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মুশির খান, হারনূর পান্নু, পাইলা অবিনাশ, মিচেল ওয়েন, প্রভসিমরান সিং, বিষ্ণু বিনোদ, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, কুপার কনোলি, আজমাতুল্লাহ ওমরজাই, হারপ্রীত ব্রার, সূর্যংশ সেজদে, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, বেন ডোয়ারশুইস, ভিজয়কুমার বৈশাক, লকি ফার্গুসন, এক্সাবীর বার্টলেট।
গুজরাট টাইটান্স (GT)
অধিনায়ক: শুভমান গিল
খেলোয়াড়রা হলেন: সাই সুদর্শন, শাহরুখ খান, জস বাটলার, অনুজ রাওয়াত, কুমার কুশাগ্রা, টম ব্যান্টন, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওটিয়া, জয়ন্ত যাদব, নিশান্ত সিন্ধু, আরশাদ খান, গ্লেন ফিলিপস, জেসন হোল্ডার, রশিদ খান, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, ক্যাগিসো রাবাদা, আর সাই কিশোর, গুরনূর ব্রার।
দিল্লি ক্যাপিটালস (DC)
অধিনায়ক: অক্ষর প্যাটেল
খেলোয়াড়রা হলেন: কেএল রাহুল, পৃথ্বী শ, করুণ নায়ার, অশুতোষ শর্মা, সমীর রিজভি, সাহিল পারখ, বেন ডাকট, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেল, পাথুম নিশাঙ্কা, ডেভিড মিলার, নীতিশ রানা, ভিপরাজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুর্ণা বিজয়, অজয় মন্ডল, আকিব ডার, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার, কাইল জেমিসন, লুঙ্গি এনগিডি, জামাইকা ওভারটন, সারফরাজ খান, জ্যাক ফাউকস, আমান খান, শ্রেয়াস গোপাল, আয়ুষ মহাত্রে, রামকৃষ্ণ ঘোষ, উরভিল প্যাটেল, মুকেশ চৌধুরী।
লখনউ সুপার জায়ান্টস (LSG)
অধিনায়ক: ঋষভ পন্ত
খেলোয়াড়রা হলেন: আয়ুষ বাদোনি, হিম্মত সিং, এইডেন মার্করাম, ম্যাথিউ ব্রিটিজকে, আকশাত রঘুবংশী, নিকোলাস পুরান, জশ ইংলিস, মুকুল চৌধুরী, মিচেল মার্শ, ওয়ানিদু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, আর্শিন কুলকার্নি, আব্দুল সামাদ, অর্জুন টেন্ডুলকার, মোহাম্মদ শামি, মায়াঙ্ক যাদব, আভেশ খান, অ্যানরিচ নর্টজে, ওঙ্কার তারমালে, অমিত কুমার, শিবং কুমার, ক্রাইনস ফুলেট্রা, অনিকেত ভার্মা, সাকিব হোসেন, রবিচন্দ্রন স্মরন, প্রফুল হিঙ্গে, হর্ষ দুবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)
অধিনায়ক: রজত পতিদার
খেলোয়াড়রা হলেন: বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, সাত্বিক দেশওয়াল, টিম ডেভিড, ফিল সল্ট, জিতেশ শর্মা, জর্ডান কক্স, ভেঙ্কটেশ আইয়ার, করুনাল পান্ডিয়া, মঙ্গেশ যাদব, কনিষ্ক চৌহান, ভিহান মালহোত্রা, ভিকি ওস্তওয়াল, জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমার, রাসিখ সালাম, যশ দয়াল, আকাশ দীপ, সুয়াশ শর্মা, জ্যাকব বেথেল, জ্যাকব ডাফি, রমারিও শেফার্ড, স্বপনিল সিং।
Latest IPL News FAQs (আইপিএল সর্বশেষ খবর প্রশ্ন & উত্তর)
আইপিএল ২০০৮ থেকে শুরু প্রথম শুরু হয়
আইপিএলের সবচেয়ে সফল টিম হলো মুম্বাই ও চেন্নাই
মহেন্দ্র সিং ধোনি
সুরেশ রায়না