আইপিএল সবসময়ই চমক ও বিতর্কে ভরপুর। চলতি আইপিএল মরশুমে যুবরাজ সিং-এর একটি মন্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে। তিনি সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন সানরাইজ হায়দ্রাবাদ দলের সিদ্ধান্ত নিয়ে। বিশেষ করে অভিষেক শর্মা-কে অধিনায়ক হিসেবে বিবেচনা না করার প্রসঙ্গে। ২০২৬ আইপিএল মরশুমের শুরুতেই এসআরএইচ একটি বড় সমস্যার মুখে পড়ে। দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) চোটের কারণে পুরোপুরি বাইরে ছিলেন। এই পরিস্থিতিতে নতুন অধিনায়ক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেকেই আশা করেছিলেন, অভিষেক শর্মাকেই এই দায়িত্ব দেওয়া হবে। কিন্তু ম্যানেজমেন্ট চমক দিয়ে অধিনায়ক করে ঈশান কিষানকে। দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ যুবরাজ সিং।
অভিষেক ইস্যুতে সরব যুবরাজ সিং

যুবরাজ সিংয়ের মতে, অভিষেক শর্মা ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার ছিলেন। যুবরাজ স্পোর্টস তাকে বলেন, “অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে গত ৭ বছর ধরে খেলছে এবং ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। রাজ্য স্তরে নেতৃত্বও দিয়েছে, কিন্তু এখনও ওকে অধিনায়ক হিসেবে ভাবা হয়নি -এটা অবাক করার মতো।” অভিষেক শর্মার ক্যারিয়ার গ্রাফ লক্ষ্য করলে বোঝা যায় তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটাল্স দলে সুযোগ পেলেও, ২০১৯ সালে এসআরএইচে যোগ দিয়ে নিজের আসল পরিচয় তৈরি করেন। শুরুতে মিডল অর্ডারে খেললেও, ওপেনার হিসেবে তার রূপান্তরই তাকে আলাদা পরিচিতি দেয়। ২০২২ সাল থেকে তিনি নিয়মিত ওপেন করছেন এবং ধারাবাহিকভাবে রান করছেন। ১৫৭৫ রান এবং ১৬৭-এর বেশি স্ট্রাইক রেট তার প্রমাণ।
Read More: পায়েলের সঙ্গে সম্পর্ক কনফার্ম করলেন শ্রেয়স, IPL’এর আগেই ভাইরাল ভিডিও চর্চায় !!
কামিন্সের অনুপস্থিতিতে SRH বেছে নিল ঈশানকে

আইপিএলের মঞ্চে সাম্প্রতিক বছরগুলোতে তার স্ট্রাইক রেট প্রায় ১৯০-এর কাছাকাছি পৌঁছেছে, যা তাকে লিগের অন্যতম বিপজ্জনক ওপেনারে পরিণত করেছে। এই পারফরম্যান্সের পাশাপাশি অভিষেকের নেতৃত্বের অভিজ্ঞতাও রয়েছে। তিনি পাঞ্জাবের হয়ে রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন, যা তার ক্রিকেটিং বুদ্ধিমত্তার প্রমাণ দেয়। এসআরএইচ ম্যানেজমেন্ট সম্ভবত অভিজ্ঞতার দিকে বেশি গুরুত্ব দিয়েছে। ঈশান কিশান শুধু একজন আগ্রাসী ব্যাটসম্যানই নন, তিনি একজন উইকেটকিপারও। এছাড়াও, তিনি ঝাড়খন্ড ক্রিকেট টিম-কে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন যা তার নেতৃত্বের দক্ষতার বড় প্রমাণ। তাছাড়া, আগেও অনূর্ধ ১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সে বড় অবশ্য শিমরণ হেটমায়ারের ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত।