ভারতীয় ক্রিকেটে বিতর্ক যেন নতুন কিছু নয়, কিন্তু মাঝে মাঝেই এমন কিছু মন্তব্য উঠে আসে যা পুরো ক্রিকেট মহলকে নাড়িয়ে দেয়। এবার সেই কাজটাই করলেন যোগরাজ সিং। একজন পেশাদার ক্রিকেটারের জীবন সবসময়ই চাপে ভরা – প্রতিদিন পারফর্ম করার চাপ, ফিট থাকার চাপ, এবং দেশের প্রত্যাশা। এর মাঝেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় -পরিবার। কিন্তু এই পরিবারই কি কখনও একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়ায়? এই প্রশ্নই সামনে এনে বিতর্কের জন্ম দিয়েছেন যোগরাজ সিং (Yograj Singh)। তাঁর বক্তব্য, অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের স্ত্রী বা পরিবারই তাদের আগেভাগে অবসর নিতে প্রভাবিত করেন। যোগরাজের মতে, “বাড়ির মহিলারা প্রায়ই খেলোয়াড়দের বোঝান যে এবার পরিবারের দিকে মন দেওয়া উচিত।” তাঁর এই বক্তব্য অনেকের কাছে কঠোর এবং বিতর্কিত মনে হয়েছে।
৫০ বছরেও খেলতে পারেন ক্রিকেটাররা

যোগরাজের মতে, ভারতীয় সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে, ৪০ বছর পার হলেই মানুষ ভাবতে শুরু করে যে তার সময় শেষ। তিনি বলেন, “এটা সম্পূর্ণ ভুল ধারণা। একজন খেলোয়াড় যদি নিজের ফিটনেস বজায় রাখতে পারে, তাহলে সে ৫০ বছর বয়সেও ডাবল সেঞ্চুরি করতে পারে।” এই বক্তব্যে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বর্তমান ক্রিকেট সংস্কৃতির দিকে। যেখানে খেলোয়াড়দের ক্যারিয়ার প্রায়ই ৩০-৩৫ বছরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, সেখানে যোগরাজ বলছেন – এটা মানসিকতার সমস্যা।
Read More: “পিটিয়ে ছাতু করে দিলো…” SRH’এর বিরুদ্ধে ২৬ বল বাঁকি থাকতেই জয় ছিনিয়ে নিলো RCB, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
এক সাক্ষাৎকারে মন্তব্য করে যোগরাজ বলেছেন, “আমার মনে হয়, একজন খেলোয়াড়ের কিংবদন্তি হয়ে ওঠার পথে মহিলাদের বাধা হওয়া উচিত নয়। ফকির আর খেলোয়াড় – এদের কোনো ধর্ম বা জাত হয় না, এরা ঈশ্বরের দান। তাঁরা যতদিন বেঁচে রয়েছেন,ততদিনই বড় কিছু করার ক্ষমতা রাখেন তাঁরা।” এই প্রসঙ্গে তিনি উদাহরণ টেনে আনেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা-র। যোগরাজের মতে, এই দুই তারকা এখনও নিজেদের সেরা ফর্মে রয়েছেন এবং তাদের অবসর নিয়ে আলোচনা করা একেবারেই অযৌক্তিক। তিনি বলেন, “যদি তারা রান করে যায়, তাহলে বিশ্বের কোনো শক্তি তাদের দল থেকে সরাতে পারবে না।“
ধোনিকে আইপিএলে আরও ১০ বছর দেখতে চান যোগরাজ সিং

এমনকি এমএস ধোনি-কে নিয়েও তিনি বড় মন্তব্য করেন। তাঁর মতে, ধোনির মতো ফিট ও শৃঙ্খলাবদ্ধ খেলোয়াড় আরও অন্তত ১০ বছর খেলতে পারেন। “আমি এখনও ওঁর কবজি আর ফোর-আর্ম দেখি—অসাধারণ ফিটনেস রয়েছে তাঁর, যারা ওর আইপিএল খেলে যাওয়া নিয়ে প্রশ্ন তোলে তাদের কোনো যোগ্যতা নেই। ও চাইলে এখনও ১০ বছর খেলা চালিয়ে যেটা পারে।,” বলেন যোগরাজ।