"থার্ড ক্লাস দল একটা..", বাংলাদেশের বিপক্ষে পরাজয়ে পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক ওয়াসিম আকরাম !! 1

পাকিস্তানের ক্রিকেট দলের হতাশাজনক পারফর্ম্যান্স দিনের পর দিন হাস্যকর হয়ে উঠেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) প্রাথমিক গ্ৰুপ পর্বে ভারতের বিপক্ষে হারের সম্মুখীন হয় তারা। শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের সুপার ৮ থেকেই বিদায় নেয় পাক বাহিনী। এরপর বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাঠে নামে শাহীন আফ্রিদিরা (Shaheen Afridi)।

বাংলাদেশকে কম শক্তিশালী দল বলেই মনে করেছিল পাক বাহিনী। এই সিরিজে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে আবার সালমান আলি আঘারা (Salman Ali Agha) সমালোচনার মুখে পড়েছে। এবার নিজের দলকে নিয়ে বিরক্ত প্রকাশ করলেন ওয়াসিম আকরাম (Wasim Akram)।

Read More: TOP 3: রাহানে নন, KKR দলের এই তিনজন তারকা অধিনায়ক হওয়ায় দাবিদার !!

পাকিস্তানের লজ্জাজনক হার-

"থার্ড ক্লাস দল একটা..", বাংলাদেশের বিপক্ষে পরাজয়ে পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক ওয়াসিম আকরাম !! 2
PAK vs BAN | Image: Getty Images

পাকিস্তান (Pakistan vs Bangladesh Match) বিশ্বকাপের হতাশাকে মুছে ফেলে বাংলাদেশকে ওডিআই সিরিজে হারানোর মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই পাক বাহিনী ৮ উইকিটে বিশাল ব্যবধানে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় শাহীন আফ্রিদিরা (Shaheen Afridi)। ১২৮ রানে টাইগার বাহিনীদের পরাজিত করে। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে গতকাল তৃতীয় ওডিআই ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান। এই ম্যাচের প্রথম থেকেই বাংলাদেশ চাপ সৃষ্টি করতে থাকে।

তানজিদ হাসান তামিমের (Tanjid Hasan Tamim) দুরন্ত শতরানে ভর করে প্রথম ইনিংসে ২৯০ রান সংগ্রহ করে তারা। এই রান তাড়া করতে নেমে চাপের মুখে লড়াই চালান সালমান আলি আঘা (Salman Ali Agha)। তার ব্যাট থেকেও দুরন্ত শতরান আসে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পাক বাহিনী ১১ রানে পরাজিত হয়। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) ৩ টি উইকেট এবং তাসকিন আহমেদ (Taskin Ahmed) ৪ টি উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন।

কটাক্ষ ছুঁড়ে দিলেন ওয়াসিম-

পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

বাংলাদেশের মতো দলের বিপক্ষে পরাজয় একেবারেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।‌তারা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। প্রাক্তন অভিজ্ঞ তারকা ওয়াসিম আকরাম‌ও নিজের বিরক্ত প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেছেন। এই পাক তারকা বলেন, “দিনে দিনে পাকিস্তান দল থার্ড ক্লাস দলে পরিণত হচ্ছে। এবার আমরা বাংলাদেশের মতো দলের কাছে সিরিজ হেরেছে। ক্রিকেটারদের কথা জানিনা আমার নিজের লজ্জা করছে।”

এর আগেও পাকিস্তান দলকে নিয়ে সমালোচনা করেছিলেন ওয়াসিম, “বড় পরিবর্তন দরকার। সাদা বলের ক্রিকেটে আমরা দীর্ঘদিন ধরে প্রাচীন আমলের ক্রিকেট খেলছি। তরুণ, ভয়ডরহীন ক্রিকেটারদের দলে দরকার। দলে পাঁচ-ছটা পরিবর্তন করা হোক। অনেক হয়েছে এদের তারকা বানানো বন্ধ হোক।”

Read Also: “বয়স বাড়িয়ে খেলছে..”, বৈভব সূর্যবংশীকে নিয়ে মুশফিকুর রহিমের বিতর্কিত মন্তব্য চর্চায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *