আইপিএলের (IPL 2026) ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে। এই দলের প্রধান মুখ হিসেবে বিরাট কোহলি (Virat Kohli) দীর্ঘ দিন ধরে দলের জনপ্রিয়তা বৃদ্ধি করে চলেছেন। এই তারকা ব্যাটসম্যানের উপস্থিতির কারণে বহু তরুণ ভক্ত ব্যাঙ্গালুরুকে সমর্থন করে থাকেন। গত বছর এই দল আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে নতুন অধ্যায় শুরু করেছে। এই বছরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে আরসিবি। প্রথম ম্যাচে থেকেই নিজেদের দাপট বজায় রাখতে মরিয়া তারা। এর মধ্যেই কিং কোহলি (King Kohli) সর্বকালের সেরা আরসিবির একাদশ বেছে নিলেন।
Read More: TOP 3: রাহানে নন, KKR দলের এই তিনজন তারকা অধিনায়ক হওয়ায় দাবিদার !!
আইপিএলের নামছে RCB-

প্রথমবারের মতো গত বছর আইপিএলের ট্রফি জয় করে দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তব করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলির চোখে জল এসে গিয়েছিল। এরপর ট্রফি জয়ের উদযাপন বিষাদে পরিণত হয়। আয়োজিত অনুষ্ঠান চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেন ১১ জন ভক্ত। এই ঘটনায় বিতর্ক তৈরি হয়। তবে সমস্ত বিতর্ক ভুলে এবার ঘুরে দাঁড়াচ্ছে বেঙ্গালুরু।
২৮ মার্চ এই বছর টুর্নামেন্টের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচটি চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ঘরের মাঠেই ৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে বেঙ্গালুরু।
সেরা একাদশ বাছাই করলেন বিরাট-

আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ার আগে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সর্বকালের সেরা একাদশ বাছাই করলেন। তবে তিনি গতবারের ট্রফি জয়ের অন্যতম কারিগর জশ হ্যাজেলউডকে একাদশে তালিকায় রাখেননি। ১২ ম্যাচে ২২ টি উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন এই তারকা। একাদশে চতুর্থ বিদেশি হিসাবে ডেল স্টেইনকেই এগিয়ে রেখেছেন।
ওপেনার হিসেবে ক্রিস গেইলের (Chris Gayle) সঙ্গে নিজেকে রেখেছেন বিরাট। ৩ নম্বরে এবি ডিভিলিয়ার্সকে (AB de Villiers) এবং ৪ নম্বরে রেখেছেন কেএল রাহুলকে (KL Rahul)। সবচেয়ে বড়ো চমক হিসেবে কোহলি ৮ নম্বরে কিংবদন্তি তারকা অনিল কুম্বলেকে (Anil Kumble) জায়গা দিয়েছেন।
কোহলির বাছাই করা একাদশ-
ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, কেএল রাহুল, রজত পাটিদার, দিনেশ কার্তিক, হর্ষল প্যাটল, অনিল কুম্বলে, মিচেল স্টার্ক, ডেল স্টেইন, যুজবেন্দ্র চাহাল